আমেরিকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত

মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার

  • আপলোড সময় : ০৬-১১-২০২৬ ১১:৪৮:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৬ ১১:৪৮:০০ পূর্বাহ্ন
মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার
মিশিগানের আপার পেনিনসুলায় মৌসুমের প্রথম তুষারপাত। ৬ নভেম্বর রাতে নেগাউনি এলাকার মাটি ঢেকে যায় সাদা তুষারের চাদরে/Courtesy Photo/Kelly Lemerand

নেগাউনি টাউনশিপ, ৬ নভেম্বর : মিশিগানের পশ্চিমাঞ্চলীয় আপার পেনিনসুলায় (Upper Peninsula) আজ শুক্রবার সকালে এই মৌসুমের প্রথম পরিমাপযোগ্য তুষারপাত হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিসের (NWS) মার্কেট অফিস।
মার্কেটভিত্তিক এনডব্লিউএসের আবহাওয়াবিদ গ্রেগ সোভা বলেন, “আমি এখন জানালার বাইরে তাকিয়ে দেখছি। আমার ধারণা, আজ সকাল ৭টা পর্যন্ত প্রায় ১ দশমিক ২ ইঞ্চি তুষার জমেছে।” এনডব্লিউএসের মার্কেট অফিসটি শহরটির পশ্চিমে নেগাউনি টাউনশিপে অবস্থিত। সোভা জানান, এটিই চলতি মৌসুমের প্রথম পরিমাপযোগ্য তুষারপাত। এ ছাড়া মার্কেট কাউন্টির উঁচু এলাকাগুলোতে প্রায় ১ ইঞ্চি তুষার জমার খবর পাওয়া গেছে।
তিনি আরও জানান, শুক্রবার দুপুরের দিকে আপার পেনিনসুলার পশ্চিমাঞ্চলে বৃষ্টি ও তুষারপাতের মিশ্রণ কমে আসতে পারে। তবে পূর্বাঞ্চলে বৃষ্টি কিংবা তুষারপাত আরও কিছু সময় অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
মিশিগানের ওপর দিয়ে বয়ে যাওয়া একটি শীতল বায়ুপ্রবাহের (Cold Front) প্রভাবে তাপমাত্রার এই পতন এবং বৃষ্টি ও তুষারের মিশ্রণ দেখা দিয়েছে। শুক্রবার রাজ্যজুড়ে তাপমাত্রা ৩০ থেকে ৪০ ডিগ্রি ফারেনহাইটের (প্রায় মাইনাস ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস) মধ্যে রয়েছে।
গেইলর্ডে (Gaylord) অবস্থিত এনডব্লিউএস অফিসের তথ্য অনুযায়ী, উত্তরাঞ্চলীয় লোয়ার পেনিনসুলাতেও (Lower Peninsula) তুষার জমতে পারে।
গেইলর্ডের এনডব্লিউএস জানায়, “আজকের আবহাওয়া নভেম্বরের শুরুর দিকের স্বাভাবিক পরিস্থিতির মতোই। সকালে বৃষ্টি ও তুষারের মিশ্রণ দেখা গেলেও বিকেলের দিকে তা শুধু বৃষ্টিতে পরিণত হবে। উল্লেখযোগ্য পরিমাণ তুষার জমার সম্ভাবনা নেই। তবে উঁচু ও অভ্যন্তরীণ এলাকাগুলোতে সামান্য তুষার জমলে অবাক হওয়ার কিছু থাকবে না।”
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আগামী সপ্তাহ থেকে তাপমাত্রাও ধীরে ধীরে বাড়তে শুরু করবে।
এদিকে, শুক্রবার (৬ নভেম্বর) দক্ষিণাঞ্চলীয় লোয়ার পেনিনসুলায় তুষারপাতের কোনো সম্ভাবনা নেই।
শুক্রবার আবহাওয়া বেশ ঝোড়ো থাকতে পারে। লেক মিশিগানের ওপর দিয়ে ঘণ্টায় ৪০ মাইল বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সেখানে ‘গেইল ওয়ার্নিং’ (Gale Warning) জারি করা হয়েছে। পাশাপাশি লেক হিউরন ও লেক সুপিরিয়রে ছোট নৌযান চলাচলের ক্ষেত্রে সতর্কবার্তা (Small Craft Advisory) দেওয়া হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
২০২৭ সালের গ্রীষ্মে খুলবে না ট্রয় অ্যাকুয়াটিক সেন্টার

২০২৭ সালের গ্রীষ্মে খুলবে না ট্রয় অ্যাকুয়াটিক সেন্টার