আমেরিকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়ারেনে বিস্ফোরণে বাড়ি  ধ্বংস, হতাহতের ঘটনা নেই যুক্তরাষ্ট্রে বিরল গ্রাউন্ড স্টপ প্রত্যাহার, ফের উড়ছে বিমান ওয়েস্ট মিশিগানে মুসলিমবিরোধী বিতর্ক, উত্তেজনায় বাতিল সভা হেজেল পার্ক সিটি ম্যানেজারের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা ওয়েস্টল্যান্ডে হত্যার পর  বাড়িতে আগুন, গ্রেপ্তার ১ আজ যুক্তরাষ্ট্রে ভেটেরানস ডে বেনসনের ট্রানজিশন টিমে বিতর্ক, সমালোচনায় নিজ দলের নেতারাও ফোর্ডের কারখানা থেকে যন্ত্রাংশ  চুরি, চারজনের বিরুদ্ধে অভিযোগ এক দশক পর যৌন নির্যাতনের মামলায় কালামাজুর দুই ব্যক্তির বিচার শুরু পশ্চিম মিশিগানে একাধিক ম্যাসাজ স্পায় এফবিআই অভিযান, আটক ৬ ডেট্রয়েটে পুলিশের দিকে তেড়ে আসা কুকুরকে গুলি, আহত দুই কর্মকর্তা ডেট্রয়েটের সিটি বাসে দুটি ঘোড়া! ভাইরাল ভিডিও ঘিরে রহস্য ওয়েস্টল্যান্ডে প্রেমিক-প্রেমিকার মৃত্যু, তদন্তে হত্যা ও আত্মহত্যার ধারণা ডেট্রয়েটের প্রায় অর্ধেক গির্জায় সপ্তাহান্তের মাসেস বন্ধের প্রস্তাব ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩
ফ্লাইট বিপর্যয়ে প্রথম দিনের সেবা শুরু বিকেল ৫টায়

ওয়ারেনে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার ক্যাম্প শুরু আজ

  • আপলোড সময় : ১৪-১১-২০২৬ ১২:৪১:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৬ ১২:৪১:৫০ অপরাহ্ন
ওয়ারেনে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার ক্যাম্প শুরু আজ
ওয়ারেন, ১৪ নভেম্বর : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটিতে আজ শনিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশি ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা। তবে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলে বিপর্যয়ের কারণে প্রথম দিনের সেবার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্বনির্ধারিত সকাল ৯টার পরিবর্তে আজ বিকেল ৫টায় ক্যাম্পের কার্যক্রম শুরু হবে। তবে রোববার ও সোমবার পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী সেবা দেওয়া হবে।
বাংলাদেশ সোসাইটি ইউএসএর উদ্যোগে ১৪, ১৫ ও ১৬ নভেম্বর ওয়ারেন সিটির ৪৩৪৫ ইস্ট টেন মাইল রোডে অবস্থিত আল ইহসান ইসলামিক সেন্টারে এ কনস্যুলার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এতে সেবা প্রদান করবে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
ক্যাম্পের প্রথম দিনের সেবা শুরুর সময় পরিবর্তনসংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তিতে আয়োজকেরা জানিয়েছেন, যাঁরা আগে থেকে সিরিয়াল নিয়েছেন, তাঁদের নির্ধারিত সিরিয়াল নম্বরে কোনো পরিবর্তন হবে না। প্রত্যেক সেবাপ্রার্থীকে তাঁর পূর্বনির্ধারিত সিরিয়াল অনুযায়ী সেবা দেওয়া হবে। সময়সূচি পরিবর্তনের কারণে সৃষ্ট অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সবার ধৈর্য ও সহযোগিতা কামনা করা হয়েছে।
তিন দিনব্যাপী এ ক্যাম্পে ই-পাসপোর্ট, নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর), পাওয়ার অব অ্যাটর্নি এবং বিভিন্ন ধরনের কাগজপত্র সত্যায়নসংক্রান্ত সেবা দেওয়া হবে।
ই-পাসপোর্টের আবেদনকারীদের আগেই অনলাইনে আবেদন সম্পন্ন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ক্যাম্পে আসার সময় আবেদনের প্রিন্ট কপিসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। অন্যদিকে, এনভিআর, পাওয়ার অব অ্যাটর্নি ও সত্যায়নসংক্রান্ত সেবা গ্রহণের জন্য আগাম অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হবে না।
নির্ধারিত সেবার ফি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মানি অর্ডার অথবা ক্যাশিয়ার্স চেকের মাধ্যমে পরিশোধ করা যাবে। তবে কোনো ধরনের নগদ অর্থ গ্রহণ করা হবে না।
আয়োজকদের পক্ষ থেকে সেবাপ্রার্থীদের সময়সূচির পরিবর্তন বিবেচনায় নিয়ে নির্ধারিত সিরিয়াল অনুযায়ী উপস্থিত থাকার এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনার অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেট্রয়েটে অফ-ডিউটি পুলিশ কর্মকর্তার ঘটনায় তদন্ত, গুলিবিদ্ধ একজন 

ডেট্রয়েটে অফ-ডিউটি পুলিশ কর্মকর্তার ঘটনায় তদন্ত, গুলিবিদ্ধ একজন