আটলান্টিক সিটি, ১৪ নভেম্বর : দক্ষিণ এশীয় কমিউনিটির আয়োজনে আটলান্টিক সিটিতে নবনির্বাচিত ডেমোক্রেটিক পার্টির জনপ্রতিনিধিদের সংবর্ধনা ও বিজয় উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার রাতে স্থানীয় একটি ভেন্যুতে আয়োজিত এ অনুষ্ঠানে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
সাবেক কাউন্সিলম্যান আনজুম জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন এলিজাবেথ লিসা বেনডার, সীন রিগিন, অ্যান্থনি কালান্ড্রিলো, রিচার্ড হিলি, জোনাথন মার্সিলাজ, কায়েল গরনিক, মাইক সোলায়মান, ড. ওয়ালিদ আবদ্রাবুহ, সোহেল আহমেদ, জহিরুল ইসলাম বাবুল, শাহরু রাজা চৌধুরী, রিয়াজ রাজপুত, আমের কাশ্মীরি ও কলিমউল্লাহসহ অন্যরা।
অনুষ্ঠানে আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরীসহ দক্ষিণ এশীয় কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি কমিউনিটির উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ডেমোক্রেটিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতা, কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুব্রত চৌধুরী :