রোজভিল, ১৫ নভেম্বর : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের রোজভিলে গোলাগুলির ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোজভিল সিটি কাউন্সিলের সদস্য জিম হুভারের ফেসবুক পোস্টে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ নভেম্বর ভোর ৫টার দিকে ব্লু-হিল স্ট্রিটের ৩০০০০ ব্লকে এক ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করছেন—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশ ব্লু-হিল এলাকার কাছে এক ব্যক্তিকে আটক করে। এ সময় ওই এলাকার একটি বাড়ির দরজা ভাঙা অবস্থায় দেখতে পায় তারা। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তবে নিহতদের পরিচয় ও বয়স সম্পর্কে পুলিশ এখনো কোনো তথ্য প্রকাশ করেনি।
রোজভিল পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বর্তমানে জনসাধারণের জন্য কোনো নিরাপত্তাঝুঁকি নেই।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :