এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান

আপলোড সময় : ০১-০৯-২০২৬ ১২:৩১:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৯-২০২৬ ১২:৩১:৫০ অপরাহ্ন
ঢাকা, ১ সেপ্টেম্ব র: এ দেশে কোরআনের আইন কায়েম হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘এ দেশ মুক্ত হবে, এ দেশে ইনশাআল্লাহ কোরআনের আইন কায়েম হবে। তবে প্রশ্ন হচ্ছে, আপনাকে-আমাকে নিয়ে, নাকি আপনাকে-আমাকে বাদ দিয়ে আল্লাহর আইন কায়েম হলো? আমরা যদি তাঁর সঙ্গী হতে না পারলাম, আমরা কি সৌভাগ্যবান হব? আল্লাহ তাআলা সেই সৌভাগ্যটা যেন আমাদের দান করেন।’
মঙ্গলবার রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত ‘দাওয়াতি সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ধর্মের ভিত্তিতে বিভাজন সৃষ্টি করে তাঁরা সমাজকে ‘অশান্তির দিকে’ ঠেলে দেবেন না। তিনি বলেন, ‘এটি ইসলামের শিক্ষা, এবং এটা বাস্তবে করে আমরা প্রমাণ করব।’
জামায়াত আমির বলেন, তাঁরা কওমিকে আলাদা করে দেখেন না। তাঁদের জন্য তিনি অন্তর থেকে দোয়া করেন। তাঁর ভাষায়, ‘সংসদে তাঁদের অধিকারের পক্ষে কথা বলা আমরা আমাদের দায়িত্ব মনে করি। এটা কোনো ব্যক্তিবিশেষ বা সমাজের একটা অংশকে খুশি করার জন্য আমরা বলি না; এই কথাগুলো আমরা আমাদের বিবেকের দায়বদ্ধতার জায়গা থেকে বলি এবং ভবিষ্যতেও বলে যাব।’
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি আব্দুল মান্নান, কর্মপরিষদ সদস্য জয়নুল আবেদিন ও সাবেক বিচারপতি সাঈদ শাহেদুর রহমান প্রমুখ।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com