হ্যামট্রাম্যাক, ৫ সেপ্টেম্বর : ভক্তি, ধর্মীয় আবেগ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে হ্যামট্রাম্যাকের রাধাকৃষ্ণ টেম্পলে উদযাপিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের বিশেষ পূজা, পুষ্পাঞ্জলি, গীতাপাঠ, নামসংকীর্তন, শতনাম পাঠ, নাট্যাভিনয়, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মন্দির প্রাঙ্গণ পরিণত হয় উৎসবের মিলনমেলায়।
শুক্রবার তিথিমতে অনুষ্ঠিত হয় শ্রীকৃষ্ণের বিশেষ পূজা ও পুষ্পাঞ্জলি। এ সময় ভক্তরা ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে গীতাপাঠ, কীর্তন এবং শতনাম পাঠে অংশ নেন। শ্রীকৃষ্ণের নামসংকীর্তনে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি ভক্তদের অংশগ্রহণে সৃষ্টি হয় এক আনন্দময় পরিবেশ।
জন্মাষ্টমীর পরদিন আজ শনিবারও ছিল নানা আয়োজন। নামসংকীর্তনের পাশাপাশি মঞ্চস্থ হয় ধর্মীয় নাটক ‘ভক্ত প্রহ্লাদ’। রিংকু ধরের রচনা ও পরিচালনায় নাটকটি দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন অতুল দস্তিদার, শাওন পাল, অভিজিৎ আচার্য, অর্ক দেবনাথ, অম্বরীশ, অতনু আচার্য, শ্রেয়া আচার্য, জয়শ্রী আচার্য, অন্বেষা, বিজেতা ও অম্বিকা।
নাট্য পরিবেশনার পর শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবের আমেজ আরও বর্ণিল হয়ে ওঠে।
জন্মাষ্টমীর বিভিন্ন আয়োজনে মন্দিরের ভক্ত, দর্শনার্থী ও প্রবাসী হিন্দু সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাধাকৃষ্ণ টেম্পল হয়ে ওঠে ভক্তি, সংস্কৃতি ও সম্প্রীতির এক মিলনকেন্দ্র।