স্টার্লিং হাইটস, ৮ সেপ্টেম্বর :নগরীতে ৮৪ শয্যাবিশিষ্ট একটি নতুন পুনর্বাসন হাসপাতাল নির্মাণ ও পরিচালনার লক্ষ্যে পেনসিলভেনিয়া-ভিত্তিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘সিলেক্ট মেডিকেল কর্পোরেশন’-এর সঙ্গে যৌথ উদ্যোগে যাচ্ছে কোরওয়েল হেলথ (Corewell Health)।
পেনসিলভেনিয়ার মেকানিক্সবার্গ ভিত্তিক সিলেক্ট মেডিকেল কর্পোরেশন ও কোরওয়েল হেলথ গত ২ সেপ্টেম্বর এ যৌথ উদ্যোগের ঘোষণা দেয়। এর আওতায় স্টার্লিং হাইটসের ডেকুইন্ডার রোডে, কোরওয়েল হেলথ বিউমন্ট ট্রয় হাসপাতালের ঠিক বিপরীতে একটি ইনপেশেন্ট পুনর্বাসন হাসপাতাল নির্মাণ ও পরিচালনা করা হবে।
সিলেক্ট মেডিকেলের লিংকডইন পেজের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে গুরুতর অসুস্থতা থেকে সুস্থ হয়ে ওঠার জন্য হাসপাতাল, ইনপেশেন্ট পুনর্বাসন হাসপাতাল এবং আউটপেশেন্ট পুনর্বাসন কেন্দ্র পরিচালনাকারী অন্যতম বৃহৎ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান।
নতুন হাসপাতালটি ২০২৯ সালে চালু হওয়ার আশা করা হচ্ছে। কোরওয়েল হেলথের মুখপাত্র গিলিয়ান কনরাড জানান, প্রকল্পটি এখনও ‘একেবারে প্রাথমিক পর্যায়ে’ থাকায় এর সম্ভাব্য ব্যয় সম্পর্কে এখনই কোনো তথ্য প্রকাশ করা সম্ভব নয়।
কোরওয়েল হেলথ বিউমন্ট ট্রয় হাসপাতালের প্রেসিডেন্ট ন্যান্সি সুসিক বলেন, বয়স বাড়ার সঙ্গে মানুষের চিকিৎসাসংক্রান্ত প্রয়োজন আরও জটিল হয়ে উঠছে।
তিনি বলেন, “এ কারণেই আমরা একটি বড় স্থাপনা তৈরি করতে চেয়েছি, যাতে আমরা এসব রোগীকে প্রয়োজনীয় সেবা দিতে পারি।”
সুসিক জানান, স্ট্রোক, মেরুদণ্ডের আঘাত, স্নায়বিক জটিলতা, অঙ্গচ্ছেদ কিংবা জটিল অর্থোপেডিক সমস্যায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা রোগীদের জন্য হাসপাতালটিতে পূর্ণাঙ্গ পুনর্বাসন সেবা দেওয়া হবে। বাড়ি ফেরার আগে এসব রোগীর নিবিড় থেরাপির প্রয়োজন হয়।
চারতলা ও প্রায় এক লাখ বর্গফুট আয়তনের হাসপাতালটিতে থাকবে ৮৪টি ব্যক্তিগত ইনপেশেন্ট কক্ষ, একটি থেরাপি জিম, দৈনন্দিন কার্যক্রম অনুশীলনের জন্য নির্ধারিত স্থান, খাবারের ব্যবস্থা এবং জনসাধারণের জন্য বিভিন্ন সুবিধা।
কনরাড বলেন, যৌথ উদ্যোগ হলো এমন একটি ব্যবসায়িক অংশীদারত্ব, যেখানে ভিন্ন ধরনের দক্ষতা ও সক্ষমতার দুটি প্রতিষ্ঠান একত্র হয়ে আরও কার্যকরভাবে কাজ করে। সুসিক জানান, কোরওয়েল হেলথ ও সিলেক্ট মেডিকেলের এই যৌথ উদ্যোগ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে।
এদিকে, নতুন পুনর্বাসন হাসপাতালের ঘোষণার পাশাপাশি কোরওয়েল হেলথ তাদের ট্রয় হাসপাতালেও একটি আটতলা ভবন নির্মাণের পরিকল্পনা করছে। নতুন ভবনটিতে আরও বেশি ব্যক্তিগত কক্ষের পাশাপাশি জরুরি বিভাগের জন্য নতুন অপেক্ষাকক্ষ থাকবে। প্রায় ৪৪ কোটি ডলারের এ প্রকল্পের নির্মাণকাজ আগামী গ্রীষ্মে শুরু হওয়ার কথা রয়েছে।
সুসিক বলেন, নতুন পুনর্বাসন হাসপাতাল নির্মাণের প্রকল্পটি ট্রয় হাসপাতালে পরিকল্পিত নতুন ভবন নির্মাণ প্রকল্পের সঙ্গে “সত্যিকার অর্থেই পরিপূরক”।
তিনি জানান, ট্রয় হাসপাতালের বর্তমান ইনপেশেন্ট পুনর্বাসন ইউনিটে ২২টি শয্যা রয়েছে এবং এর প্রায় ৯০ শতাংশ সময়ই শয্যাগুলো পূর্ণ থাকে। নতুন পুনর্বাসন হাসপাতাল চালু হলে ট্রয় হাসপাতালে আর কোনো ইনপেশেন্ট পুনর্বাসন শয্যা থাকবে না।
সিলেক্ট মেডিকেল ও কোরওয়েল হেলথের তথ্য অনুযায়ী, নতুন হাসপাতালটি বর্তমানে বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা ও পৌর কর্তৃপক্ষের পর্যালোচনার মধ্য দিয়ে যাচ্ছে।
কনরাড জানান, নির্মাণকাজ শুরুর সম্ভাব্য তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তবে প্রকল্পের পরিকল্পনা ও অনুমোদন প্রক্রিয়া এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এ বিষয়ে আরও তথ্য জানানো সম্ভব হবে।
Source & Photo: http://detroitnews.com