হ্যামট্রাম্যাক, ৮ সেপ্টেম্বর : উৎসবমুখর পরিবেশে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটিতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী লেবার ডে প্যারেড। শহরে তিন দিনব্যাপী ফেস্টিভ্যালের শেষ দিন গত সোমবার দুপুরে আয়োজিত এ প্যারেডকে ঘিরে শহরের প্রাণকেন্দ্র জোসেফ ক্যাম্পাউ সড়ক পরিণত হয় বর্ণিল উৎসবস্থলে।
বিভিন্ন জাতি, সম্প্রদায় ও পেশার কয়েক হাজার মানুষ নিজ নিজ কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে প্যারেডে অংশ নেন। মেয়র, কাউন্সিলরসহ সিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিরাও এতে অংশগ্রহণ করেন। নানা রঙের পোশাক, ব্যানার, পতাকা ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
১৯৮০ সাল থেকে হ্যামট্রাম্যাক সিটিতে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে এই ঐতিহ্যবাহী লেবার ডে প্যারেড। সময়ের সঙ্গে এটি শহরবাসীর অন্যতম প্রধান সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনে পরিণত হয়েছে। প্রতিবছর বিভিন্ন সম্প্রদায়ের মানুষ নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে এতে অংশ নেন।
এবারের প্যারেডে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। শিশু, নারী ও পুরুষরা দেশীয় পোশাকে সজ্জিত হয়ে হাতে লাল-সবুজের পতাকা নিয়ে প্যারেডে অংশ নেন। এ সময় তারা দেশাত্মবোধক গান পরিবেশন করে বাংলাদেশের সংস্কৃতি ও দেশপ্রেমের আবহ তুলে ধরেন।
ব্যবসায়ী গিয়াস তালুকদারের উদ্যোগে এবং শিল্পী আমজাদ হোসেনের সহযোগিতায় বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্যারেডে অংশ নেন। তাদের প্রাণবন্ত উপস্থিতি ও লাল-সবুজের পতাকা প্যারেডে যোগ করে ভিন্নমাত্রা।
প্রবাসের মাটিতে বাংলাদেশের জাতীয় পতাকা, দেশীয় পোশাক ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নিজেদের শিকড় ও ঐতিহ্যের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান অংশগ্রহণকারীরা। বাংলাদেশিদের এমন অংশগ্রহণ স্থানীয় অন্যান্য সম্প্রদায়ের মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করে।