১১ সেপ্টেম্বর ওয়ারেন সিটি হলের বাইরে ‘প্যাট্রিয়ট ডে’ পালনের সময় ওয়ারেন পুলিশ ও ফায়ার বিভাগের যৌথ অনার গার্ডের সদস্যরা পতাকা উত্তোলন করেন/Anne Snabes, The Detroit News
ওয়ারেন, ১১ সেপ্টেম্বর : মেট্রো ডেট্রয়েটজুড়ে বিভিন্ন জনগোষ্ঠী ভয়াবহ ৯/১১ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকী পালন করছে। ২০০১ সালের ওই হামলায় ৩ হাজারের বেশি মানুষ নিহত হন, যাদের মধ্যে মিশিগানের সঙ্গে সম্পৃক্ত ৪২ জনও ছিলেন।
ওয়ারেন সিটি হলে শুক্রবার সকালে বিশেষ ‘প্যাট্রিয়ট ডে’ অনুষ্ঠানে মেয়র লরি স্টোনের সঙ্গে পুলিশ, দমকল বাহিনী ও স্থানীয় কর্মকর্তারা অংশ নেন। সকাল ৮টা ৪৬ মিনিটে প্রথম বিমানটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর টাওয়ারে আঘাত হানার সময় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
দক্ষিণ-পূর্ব মিশিগানের বিভিন্ন এলাকায় ৯/১১-এর নিহতদের পাশাপাশি জীবন বাঁচাতে গিয়ে প্রাণ হারানো ফার্স্ট রেসপন্ডারদের স্মরণেও নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে।
অন্যান্য এলাকায় যেসব কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে, তার একটি বিবরণ নিচে দেওয়া হলো:
ওকল্যান্ড কাউন্টি
ওরিয়ন টাউনশিপ : ৯/১১ স্মরণে ওরিয়ন টাউনশিপে ‘প্যাট্রিয়ট ডে’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত নার্স ও লেফটেন্যান্ট কর্নেল সিনথিয়া হেল ৯/১১-এর সময়ের তাঁর অভিজ্ঞতা তুলে ধরবেন। তিনি প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রথম মেয়াদে তাঁর সঙ্গে কাজ করেছেন।
অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে থাকবেন ওকল্যান্ড কাউন্টির শেরিফ মাইকেল বুচার্ড। ২০০১ সালের হামলার পর তিনি ওকল্যান্ড কাউন্টি শেরিফ অফিসের স্বেচ্ছাসেবকদের নিয়ে একটি জরুরি সাড়াদানকারী দল গঠন করে নিউইয়র্কের ‘গ্রাউন্ড জিরোতে’ পাঠিয়েছিলেন।
ম্যাকম্ব কাউন্টি
ক্লিনটন টাউনশিপ : ৯/১১ স্মরণে শুক্রবার সকাল ১০টায় ১৮২০১ ক্লিনটন রিভার রোডের ‘রেসারেকশন সিমেট্রি’-তে ক্লিনটন টাউনশিপের বার্ষিক ‘প্যাট্রিয়ট ডে’ অনুষ্ঠান শুরু হবে। সর্বসাধারণের জন্য উন্মুক্ত এ আয়োজনের মধ্য দিয়ে হামলার কয়েক দিন পর শুরু হওয়া স্মরণের ঐতিহ্য ২৫ বছর ধরে অব্যাহত রয়েছে।
এবারের অতিথি বক্তাদের মধ্যে থাকবেন ক্লিনটন টাউনশিপের বাসিন্দা ও মার্কিন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ল্যারি পাওয়েল এবং টাউনশিপের সাবেক জরুরি ব্যবস্থাপনা সমন্বয়কারী পল ব্রাউয়ার। পাওয়েল পেন্টাগনে ৯/১১-এর দিনের অভিজ্ঞতা তুলে ধরবেন। ব্রাউয়ার ফার্স্ট রেসপন্ডারদের আত্মত্যাগ ও সম্প্রদায়ের জীবনে তাঁদের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখবেন।
ক্লিনটন টাউনশিপের সুপারভাইজার পল গিলেইগেম বলেন, “এই অনুষ্ঠান একটি সম্প্রদায় হিসেবে একত্রিত হওয়ার প্রতীক। ২৫ বছর ধরে আমরা এটি করে আসছি—বিভেদের নয়, ঐক্যের বিষয়গুলোতেই গুরুত্ব দেওয়াই এর মূল লক্ষ্য।”
ওয়েইন কাউন্টি
ডেট্রয়েট: ডেট্রয়েট পুলিশ বিভাগসহ ডেট্রয়েট শহর কর্তৃপক্ষ দুপুর ১টায় একটি অনুষ্ঠানের আয়োজন করবে।
ডিয়ারবর্ন
ডিয়ারবর্ন শহর কর্তৃপক্ষ সকাল সাড়ে ১১টায় 'ভেটেরানস পার্ক অ্যান্ড ওয়ার মেমোরিয়াল'-এ (ঠিকানা: ১৬৩০১ মিশিগান এভিনিউ, হেনরি ফোর্ড সেন্টেনিয়াল লাইব্রেরি সংলগ্ন) একটি স্মরণসভার পরিকল্পনা করেছে। সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, শহরের নেতৃবৃন্দ, জননিরাপত্তা কর্মকর্তারা, ধর্মীয় নেতারা এবং সাধারণ মানুষ প্রাণ হারানো ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাবেন এবং জরুরি সেবাদানকারীদের আত্মত্যাগকে সম্মান জানাবেন। এর মাধ্যমে "সম্প্রদায়ের ঘুরে দাঁড়ানোর শক্তি ও ঐক্যের পঁচিশ বছরের" প্রতিফলন ঘটানো হবে। অনুষ্ঠানটিতে পুলিশ ও ফায়ার অনার গার্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক সম্মাননা প্রদর্শন, ঐতিহ্যবাহী ব্যাগপাইপ বাদন, আমেরিকান পতাকা অর্ধনমিতকরণ এবং এক মিনিট নীরবতা পালন অন্তর্ভুক্ত থাকবে।
Source & Photo: http://detroitnews.com