হ্যামট্রাম্যাক, ১৩ সেপ্টেম্বর: জাতীয়তাবাদী দল বিএনপি মিশিগানের উদ্যোগে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রোববার এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রোববার সন্ধ্যা ৬টায় হ্যামট্রাম্যাক সিটির আলাদিন রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ এবং বিসিএন ইউকের সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকার এমবিই-কে সংবর্ধনা দেওয়া হবে।
অনুষ্ঠানে বিএনপি মিশিগানের সভাপতি দেওয়ান আকমল চৌধুরী ও সাধারণ সম্পাদক সেলিম আহমদসহ সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে দলের সাংগঠনিক কার্যক্রম, প্রবাসে বিএনপির ভূমিকা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। অনুষ্ঠানে মিশিগানে বসবাসরত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।