নিউইয়র্ক কর্মসূচিতে অংশ নেওয়ার সিদ্ধান্ত

মিশিগান স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির প্রথম কর্মী সভা

আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ১২:৪৫:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ১২:৪৫:৫৫ পূর্বাহ্ন
ওয়ারেন, ১৫ সেপ্টেম্বর: মিশিগান স্টেট স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম পরিচিতি ও কর্মী সভা স্থানীয় রান্নাঘর রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে।
নবগঠিত কমিটির আহ্বায়ক ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্যসচিব জনি দেবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে নতুন কমিটি গঠনের জন্য বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি ও যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সভায় ‘চলো চলো, নিউইয়র্ক চলো’ স্লোগানকে সামনে রেখে আগামী ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সামনে আয়োজিত প্রতিবাদ ও অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তারা বর্তমান সরকারের বিরুদ্ধে অবৈধ ও অসাংবিধানিক কর্মকাণ্ড, খুন-গুম, মিথ্যা ও বানোয়াট মামলা, দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করা এবং নারী ও শিশু হত্যাকে বৈধতা দেওয়ার অভিযোগ তুলে বক্তব্য দেন। তাঁরা এসব কর্মকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দিকনির্দেশনা অনুযায়ী মিশিগান থেকে সংগঠনের নেতাকর্মীরা সম্মিলিতভাবে নিউইয়র্কে গিয়ে কর্মসূচিতে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ, সাজু আহমদ ও কাওসার আহমদ এবং সদস্য কবির আহমদ, নুরুর রহমান, আনোয়ার হোসেন লায়েক, আদনানুল হক, ইকবাল হোসেন ও তানভীর আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া মিশিগান স্টেট আওয়ামী লীগ ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ সভায় উপস্থিত থেকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক কার্যক্রমের প্রশংসা করেন। তাঁরা ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com