লস অ্যাঞ্জেলেস ফোবানার চেয়ারম্যান এম রহমান জহির

আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ১১:০০:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ১১:০০:১৯ অপরাহ্ন
লস অ্যাঞ্জেলেস, ১৬ সেপ্টেম্বর : সাউথ ফ্লোরিডার বিশিষ্ট সংগঠক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার সভাপতি এম রহমান জহির ফোবানার ২০২৬–২০২৭ মেয়াদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিন ধরে সাউথ ফ্লোরিডায় বসবাসরত এম রহমান জহির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার নেতৃত্ব দিয়ে আসছেন।
সংগঠক হিসেবে তার নেতৃত্বে ৩০টি সফল ‘এশিয়ান এক্সপো ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শো’ অনুষ্ঠিত হয়েছে। সাউথ ফ্লোরিডা ফেয়ারগ্রাউন্ডে ধারাবাহিকভাবে দুই দিনব্যাপী আয়োজিত এই এশিয়ান ফেস্টিভ্যালে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে ফোবানার সদস্যসহ বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এম রহমান জহির দীর্ঘদিন ধরে ফোবানার সঙ্গে সম্পৃক্ত। তিনি বিভিন্ন সময়ে ফোবানার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং গত দুই বছর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে তিনি মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মূল্যায়নের বিষয়েও গুরুত্ব দিয়ে আসছেন।
২০২৭ সালে হিউস্টনে অনুষ্ঠিতব্য ৪১তম ফোবানা সম্মেলনে এম রহমান জহির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
এদিকে, ২৯ সদস্যবিশিষ্ট ফোবানার নির্বাহী কমিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার এস আই জুয়েলও নির্বাচিত হয়েছেন।
এবারের লস অ্যাঞ্জেলেস ফোবানায় সাউথ ফ্লোরিডার বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও সংগঠক এম রহমান জহিরের নেতৃত্বে একটি বড় দল অংশগ্রহণ করে। এতে সাউথ ও সেন্ট্রাল ফ্লোরিডার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ ও সংগঠকরা উপস্থিত ছিলেন।
এম রহমান জহিরের সঙ্গে দলে ছিলেন ঢাকা ক্লাবের রানা খান, মিম খান ও জুয়েল সাদত। এছাড়া ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সভাপতি ও উইন্টার ফেস্ট ২০২৬-এর কনভেনর মুজিব উদ্দিন ও তাঁর সহধর্মিণী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার সাধারণ সম্পাদক আরিফ আহমদ আশরাফ, ৩০তম এশিয়ান এক্সপোর চেয়ারম্যান এস আই জুয়েল, কনভেনর তামান্না আহমদ ও কো-কনভেনর মঞ্জুর চৌধুরীসহ অনেকে অংশ নেন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার পক্ষ থেকেও মাসুদা ইসলাম পপি, মেরিনা মজুমদার ও মাইশা আহমদ ফোবানায় অংশগ্রহণ করেন।
ফোবানার কার্যক্রমে সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডার বিভিন্ন সংগঠন এবং সংগঠকদের দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবারের সম্মেলনে সেন্ট্রাল ফ্লোরিডার বাংলাদেশ ফাউন্ডেশন অব সেন্ট্রাল ফ্লোরিডার সভাপতি বাবুল হাই ‘আউটস্ট্যান্ডিং মেম্বার’ হিসেবে নির্বাচিত হয়েছেন।
এবারের ফোবানায় চেয়ারম্যান হিসেবে এম রহমান জহির নির্বাচিত হওয়ায় বিভিন্ন সংগঠন ও কমিউনিটি নেতৃবৃন্দ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে ফোবানার কার্যক্রম আরও গতিশীল হবে এবং উত্তর আমেরিকায় বাংলাদেশি সংস্কৃতি ও কমিউনিটির বিভিন্ন উদ্যোগ আরও বিস্তৃত হবে।
এদিকে ফোবানার নতুন নির্বাহী কমিটিতে এক্সিকিউটিভ সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন ভার্জিনিয়ার ড. প্রিয়লাল কর্মকার। ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন নিউইয়র্কের আবীর আলমগীর। জয়েন্ট সেক্রেটারি হিসেবে ভার্জিনিয়ার এন্থনি পিউস গোমেজ এবং কোষাধ্যক্ষ হিসেবে হিউস্টনের নাহিদা ইয়াসমিন নির্বাচিত হয়েছেন। ২০২৭ সালের হিউস্টন ফোবানার কনভেনর হিসেবে দায়িত্ব পালন করবেন পাবেল আহমদ।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com