লস অ্যাঞ্জেলেস, ১৫ সেপ্টেম্বর : উত্তর আমেরিকার বাংলাদেশি কমিউনিটির অন্যতম বৃহৎ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (ফোবানা)-এর ৪০তম লস অ্যাঞ্জেলেস সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। টানা ৪০টি সম্মেলন আয়োজনকে উত্তর আমেরিকায় ফোবানার দীর্ঘ পথচলার একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।
ফোবানা নামে একাধিক কনভেনশন অনুষ্ঠিত হলেও মূল ফোবানার সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত সংগঠন ও প্রতিনিধিরাই এর কার্যক্রমে অংশ নিয়ে আসছেন। সংগঠনটির সঙ্গে ৩৪ বছর বা তারও বেশি সময় ধরে যুক্ত থাকা সদস্যদের অনেকেই এখনও এর সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।
ফোবানার অন্যতম বৈশিষ্ট্য হলো এক বছরের জন্য নেতৃত্ব নির্বাচন। সংগঠনের নিয়ম অনুযায়ী মাত্র এক বছরের মেয়াদে ২৯ জন কর্মকর্তা নির্বাচিত হন। এর মধ্যে ১৪ জন ব্যক্তি এবং ১৫টি সংগঠনের প্রতিনিধি সদস্য সংগঠনগুলোর সরাসরি ভোটে নির্বাচিত হন।
এবারের বার্ষিক সাধারণ সভা এজিএম ছিল দীর্ঘতমগুলোর একটি। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় সাত ঘণ্টা ধরে এজিএম চলে। সভায় সংগঠনের বিভিন্ন আইন ও নীতিমালা সংশোধন ও অনুমোদন, নতুন সংগঠনের অংশগ্রহণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
এবারের সম্মেলনে ২০২৮ সালের ফোবানা আয়োজনের দায়িত্ব পায় মিশিগানের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান। এর আগে ২০২৭ সালের ফোবানা অনুষ্ঠিত হবে হিউস্টনে।
এদিকে ২০২৬-২০২৭ মেয়াদের ফোবানার নির্বাহী কমিটির নির্বাচনও সম্পন্ন হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় লস অ্যাঞ্জেলেসের ৪০তম ফোবানার তৃতীয় দিনে ইউনিভার্সাল হিলটনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ফোবানার ৬৭টি সদস্য সংগঠনের ভোটে ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাহী কমিটি নির্বাচিত হয়। প্রধান নির্বাচন কমিশনার মাহবুব রহিম জানান, নির্বাচনে সদস্য সংগঠনগুলোর শতভাগ ভোট কাস্ট হয়েছে।
এবারের নেতৃত্ব নির্বাচন ঘিরে ফোবানায় ছিল টানটান উত্তেজনা ও ব্যাপক আগ্রহ। এবারের নির্বাচনে অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি সংখ্যক প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রার্থীরা নিজেদের যোগ্যতা ও পরিকল্পনা তুলে ধরে ভোটারদের সমর্থন পাওয়ার জন্য ব্যাপক প্রচার-প্রচারণা চালান।
দীর্ঘ প্রচার-প্রচারণা ও প্রতিদ্বন্দ্বিতার পর ভোটগ্রহণ শেষে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নতুন নির্বাহী কমিটি নির্বাচিত হয়।
২০২৬-২০২৭ মেয়াদে নির্বাচিতরা হলে- সভাপতি মোহাম্মদ এম. রহমান জহির (ফ্লোরিডা), সহ সভাপতি আবীর আলমগীর, নিউইয়র্ক। নির্বাহী সচিব ডঃ প্রিয়লাল কর্মকার, ভার্জিনিয়া, সহ নির্বাহী সচিব অ্যান্থনি পিয়ুস গোমেজ, ভার্জিনিয়া, কোষাধ্যক্ষ নাহিদা নাসের ইয়াসমিন, হিউস্টন, টেক্সাস, আউটস্ট্যান্ডিং মেম্বার রবিউল করিম বেলাল (পেনসেলভেনিয়া), ড. জয়নুল আবেদীন (লস এন্জেলেস), মো. ইকবাল (লস এন্জেলেস), শামসুদ্দোহা সাগর (ডালাস, টেক্সাস), মুহাম্মদ আলী মানিক (আটলান্টা, জর্জিয়া), মাহবুবুর ভূঁইয়া (আটলান্টা, জর্জিয়া), মকবুল এম. আলী (শিকাগো), বাবুল হাই (অরল্যান্ডো, ফ্লোরিডা), ড. আব্দুস সাত্তার (ভার্জিনিয়া), এক্সিকিউটিভ মেম্বার বাংলাদেশ আমেরিকান সোসাইটি অব গ্রেটার হিউস্টন, ইমতিয়াজ আহমেদ পাভেল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান জাবেদ চৌধুরী, বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন অব জর্জিয়া জসিম উদ্দিন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার কানসাস সিটি (BAGKC) রেহান রেজা, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ভার্জিনিয়া আবু রুমি, BAITPO, ভার্জিনিয়া- শামসুদ্দিন মাহমুদ, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, DMV, ভার্জিনিয়া আক্তার হোসাইন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা শফিকুল ইসলাম জুয়েল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাস হাশমত মবিন, বাংলাদেশ মেলা ইনক, লস এন্জেলেস- তৌফিক সুলেমান খান (তুহিন), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি নুরুল আমিন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক. মেট্রো ওয়াশিংটন ডিসি দিলশাদ চৌধুরী,বাংলাদেশ অ্যাসোসিয়েশন, হিউস্টন আজমল খান, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, হিউস্টন নাদিম ভূঁইয়া, সুন্দরবন, ভার্জিনিয়া করিম সালাউদ্দিন, বাংলাদেশি আমেরিকান সোসাইটি (BAS), লস এন্জেলেস- সায়েদুল হক, বেঙ্গলি বয়েজ কালচারাল অ্যাসোসিয়েশন অব জর্জিয়া রাসেল ভূঁইয়া।