আটলান্টিক সিটিতে ন্যাশনাল ভোটার রেজিস্ট্রেশন ডে পালিত

আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ১১:৫৭:৫০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ১১:৫৭:৫০ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি, ১৬ সেপ্টেম্বর : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে গতকাল মংগলবার পালিত হয়েছে ন্যাশনাল ভোটার রেজিস্ট্রেশন ডে।
এই উপলক্ষে এদিন দুপুরে সিটি হলের সন্মুখস্থ শিলা অলিভার প্লাজায় সিটি কাউন্সিল সহ সভাপতি কলিম শাহবাজ এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেমন্ড টাইলার ।
অনুষ্ঠানে নিউ জার্সি রাজ‍্যের সিনেটর ভিন্স পলিস্তিনা, সিটি মেয়র মার্টি স্মল সিনিয়র, আটলান্টিক কাউন্টি কমিশনার কলিন্স ডেইস সিনিয়র,সিটি কাউন্সিল সভাপতি এ‍্যালন রেনল্ডফ, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা নাগরিকদের ভোটার হিসেবে নিবন্ধিত হতে এবং নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আহ্বান জানান ।
বক্তারা আরো বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে যোগ্য নাগরিকদের ভোটার হিসেবে নিবন্ধিত হওয়া এবং নির্বাচনে ভোট দেওয়া গুরুত্বপূর্ণ।
 এই কর্মসূচিতে ভোটার নিবন্ধনের গুরুত্ব, ভোট দেওয়ার অধিকার এবং নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নাগরিকদের সচেতন করা হয়।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com