কমিউনিটির সেবায় অনুদান দিলেন আটলান্টিক সিটির মেয়র

আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ১২:২০:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ১২:২০:৫৫ অপরাহ্ন
আটলান্টিক সিটি, ১৬ সেপ্টেম্বর : বিভিন্ন অলাভজনক ও কমিউনিটি সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করেছেন আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র।
আজ বুধবার সকালে সিটির হার্ড রক হোটেল অ্যান্ড ক্যাসিনোতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অনুদানের চেক বিতরণ করা হয়। মেয়রের ‘দ্য ফিউচার ইজ আওয়ার্স’ উদ্বোধনী গালা থেকে সংগৃহীত অর্থ বিভিন্ন সংগঠনের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মেয়র মার্টি স্মল সিনিয়র গালা থেকে সংগৃহীত মোট অর্থের পরিমাণ ঘোষণা করেন। পরে বাংলাদেশ আমেরিকান সোসাইটি অব জার্সি (বিএএসজে), বাংলাদেশ আমেরিকান সোসাইটি অব সাউথ জার্সি (বিএএসএস)সহ বিভিন্ন কমিউনিটি সংগঠনের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
এ সময় মেয়র তাঁর বক্তব্যে স্থানীয় কমিউনিটির পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল অনুদানের অর্থ প্রদান করায় মেয়রকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ধরনের সহযোগিতা কমিউনিটির বিভিন্ন সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুদানের অর্থ সংশ্লিষ্ট সংগঠনগুলোর বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা এবং কমিউনিটির জন্য নতুন উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করবে বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন কমিউনিটি সংগঠনের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com