পন্টিয়াক, ১৬ সেপ্টেম্বর : পন্টিয়াকে একটি বাড়িতে গুলিবিদ্ধ হয়ে ৩ বছর বয়সী এক বালক নিহত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে এম-৫৯ ও ইউনিভার্সিটি ড্রাইভের কাছে মেনার্ড কোর্টের ১০০ ব্লকের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওকল্যান্ড কাউন্টি শেরিফ মাইকেল বুচার্ড জানান, ঘটনাটি এখনও তদন্তাধীন এবং কীভাবে শিশুটি গুলিবিদ্ধ হয়েছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বাড়িতে থাকা একটি আগ্নেয়াস্ত্র শিশুর নাগালের মধ্যে ছিল এবং সেটি নিরাপদভাবে সংরক্ষণ করা হয়নি।
শেরিফ বুচার্ড বলেন, শিশুদের নাগালের মধ্যে অস্ত্র থাকা এবং সেটি যথাযথভাবে সংরক্ষণ না করা দায়িত্বশীল আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক ও অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন। তিনি বলেন, "এটি এমন একটি পরিস্থিতি যা মানুষকে ক্ষুব্ধ করে তোলে, কারণ ঘটনাটি শতভাগ এড়ানো সম্ভব ছিল। সম্পূর্ণ অপ্রয়োজনীয় এই মর্মান্তিক ঘটনার জন্য কাউকে না কাউকে জবাবদিহিতার আওতায় আনা হবে।"
ঘটনার সময় বাড়িতে শিশুটির মা, দাদি এবং ভুক্তভোগী শিশু ছাড়াও আট বছরের কম বয়সী আরও ৪ শিশু ছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন। তদন্তকারীরা ঘটনাস্থল থেকে একটি হ্যান্ডগান উদ্ধার করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অস্ত্রটির মালিক শিশুটির বাবা, যিনি ঘটনার সময় বাড়িতে ছিলেন না। তবে কে অস্ত্রটি হাতে নিয়েছিল বা কীভাবে গুলির ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার বিষয়ে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্ত অব্যাহত রয়েছে।
Source & Photo: http://detroitnews.com