গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প

আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ০৯:৫৫:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ০৯:৫৫:৫৯ অপরাহ্ন
ওয়াশিংটন, ১৮ সেপ্টেম্বর: ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, চুক্তির মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে যুক্তরাষ্ট্র ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পাবে।
শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে সেখানে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার ‘চিরস্থায়ী’ ক্ষমতা দেওয়া হয়েছে। একই সঙ্গে মার্কিন অনুমোদন ছাড়া কোনো প্রতিপক্ষ দেশ গ্রিনল্যান্ডে সামরিক ঘাঁটি, সামরিক উপস্থিতি বা সংবেদনশীল বিনিয়োগ করতে পারবে না বলেও দাবি করেন তিনি।
ট্রাম্প আরও জানান, গ্রিনল্যান্ডের উপযুক্ত এলাকায় বড় ধরনের মার্কিন সামরিক উপস্থিতি গড়ে তোলার প্রক্রিয়া ‘অবিলম্বে’ শুরু হবে। তিনি চুক্তিটিকে ‘অনন্ত জীবন’ চুক্তি হিসেবে উল্লেখ করে বলেন, এর কোনো মেয়াদ শেষ হবে না।
তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সরকারি বক্তব্য অনুযায়ী, প্রস্তাবিত চুক্তি গ্রিনল্যান্ডের ওপর মার্কিন সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করছে না। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেছেন, চুক্তিতে ডেনমার্কের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা এবং গ্রিনল্যান্ডের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকৃত থাকবে। চুক্তিটি আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের কথা রয়েছে এবং পরবর্তী সময়ে প্রয়োজনীয় সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com