ফ‍্যাশনের ঝলকানিতে মুখরিত আটলান্টিক সিটি 

আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০৪:০৯:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০৪:০৯:৫৪ অপরাহ্ন
আটলান্টিক সিটি, ১৯ সেপ্টেম্বর : যুক্তরাষ্ট্রের নিউ জার্সির পর্যটননগরী আটলান্টিক সিটির শোবোট হোটেলে বসেছিল ‘আটলান্টিক সিটি ফ্যাশন উইক ২০২৬’-এর জমজমাট আসর।
ডিজাইনার, মডেল, ফ্যাশন উদ্যোক্তা ও ফ্যাশনপ্রেমীদের অংশগ্রহণে আয়োজনটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। আলোকসজ্জা, র‍্যাম্প ও নজরকাড়া সব ডিজাইনের প্রদর্শনীতে শোবোট হোটেলে সৃষ্টি হয় ভিন্নধর্মী এক ফ্যাশন আবহ।
১৭ সেপ্টেম্বর শুরু হওয়া তিন দিনের এ আয়োজন শেষ হয়েছে আজ ১৯ সেপ্টেম্বর। প্রতিদিনই ফ্যাশনপ্রেমীদের উপস্থিতিতে মুখর ছিল আয়োজনস্থল। র‍্যাম্পে একের পর এক নতুন ডিজাইনের পোশাক নিয়ে হাজির হন দেশ-বিদেশের মডেলরা।
এবারের আয়োজনে তুলে ধরা হয় বিভিন্ন দেশের ডিজাইনারদের সৃজনশীলতা, পোশাকের বৈচিত্র্য ও সমকালীন ফ্যাশন ট্রেন্ড। ফ্যাশন শোর পাশাপাশি পুরো আয়োজনজুড়ে ছিল বিনোদন, সৃজনশীলতা ও পেশাগত নেটওয়ার্কিংয়ের নানা সুযোগ। এতে অংশ নেন ফ্যাশন ডিজাইনার, মডেল, উদ্যোক্তা ও ফ্যাশন অনুরাগীরা।
এবারের ‘আটলান্টিক সিটি ফ্যাশন উইক’ বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে উঠেছে আয়োজনটির ১৫তম বার্ষিকী উদযাপনের কারণে। ২০১১ সালে যাত্রা শুরু করা এ আয়োজন বছরে তিনবার অনুষ্ঠিত হয়। সময়ের সঙ্গে এটি আটলান্টিক সিটির ফ্যাশন ও সাংস্কৃতিক ক্যালেন্ডারের অন্যতম পরিচিত আয়োজন হিসেবে জায়গা করে নিয়েছে। ফ্যাশন স্টাইল ম্যাগাজিন ও কিংবি মিডিয়ার অংশীদারত্বে আয়োজিত এবারের ফ্যাশন উইকে অংশ নেন বিপুলসংখ্যক ফ্যাশনপ্রেমী।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com