পন্টিয়াক, ২০ সেপ্টেম্বর : মিশিগানের পন্টিয়াকে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিতে ৩৯ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ৩১ বছর বয়সী আরেক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাকে পুলিশি হেফাজতে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওকল্যান্ড কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মনরো স্ট্রিটের ৫০ নম্বর ব্লকে পারিবারিক গোলযোগের খবর পেয়ে ডেপুটিদের ঘটনাস্থলে পাঠানো হয়। শেরিফের অপারেশনস সেন্টারে আসা একটি ফোন কলে গুলির শব্দও শোনা যায়।
ঘটনাস্থলে গিয়ে ডেপুটিরা ৩৯ বছর বয়সী ওই ব্যক্তিকে একাধিক গুলির ক্ষতসহ পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। অপরদিকে, সেন্ট ক্লেয়ার শোরস এলাকার ৩১ বছর বয়সী এক ব্যক্তিকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। কোনো বাধা ছাড়াই তাকে হেফাজতে নেওয়া হয় এবং হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি পুলিশি প্রহরায় চিকিৎসাধীন রয়েছেন।
শেরিফের কার্যালয়ের প্রাথমিক তদন্ত অনুযায়ী, নিহত ব্যক্তি, তার বিচ্ছিন্ন স্ত্রী এবং হেফাজতে থাকা ওই ব্যক্তি—এই তিনজন ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। ঘটনার সময় সেখানে কয়েকজন শিশুও উপস্থিত ছিল। তবে তারা শারীরিকভাবে আহত হয়নি।
গোয়েন্দা ও শেরিফের ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির সদস্যরা ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ওকল্যান্ড কাউন্টি মেডিকেল এক্সামিনারের কার্যালয়ে পাঠানো হয়েছে।
কর্মকর্তারা জানান, আহত ব্যক্তিকে চিকিৎসা শেষে ওকল্যান্ড কাউন্টি প্রসিকিউটরের কার্যালয়ের পর্যালোচনার ভিত্তিতে কারাগারে পাঠানো হতে পারে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা দায়েরের ঘোষণা দেওয়া হয়নি। দুই ব্যক্তি কীভাবে গুলিবিদ্ধ হলেন এবং সংঘর্ষের প্রকৃত কারণ কী—তা এখনো তদন্তাধীন। তদন্তে নতুন তথ্য পাওয়া গেলে তা জানানো হবে বলে জানিয়েছে শেরিফের কার্যালয়।
Source & Photo: http://detroitnews.com