ডেট্রয়েট, ২০ সেপ্টেম্বর : ডেট্রয়েট শহরের কেন্দ্রস্থল ডাউন টাউনের একটি গলিতে ৩৪ বছর বয়সী এক নারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এক সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
ডেট্রয়েট পুলিশ বিভাগের কমান্ডার ম্যাথিউ ফুলজেনজি জানান, রোববার বিকেলে উডওয়ার্ড অ্যাভিনিউয়ের ৬০০ ব্লকের পেছনের একটি গলিতে এক ব্যক্তি ওই নারীকে একাধিকবার ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় নারীটি দৌড়ে কাছের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সামনে গিয়ে লুটিয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডেট্রয়েট মেয়র মেরি শেফিল্ডের কার্যালয় নিহতের পরিচয় জ্যাকোয়া উইক্স হিসেবে নিশ্চিত করেছে। মেয়রের কার্যালয় জানায়, উইক্স ১৫ বছর বয়সী এক কন্যাসন্তানের মা ছিলেন।
এক বিবৃতিতে মেয়র শেফিল্ড বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, গুরুতর মানসিক সমস্যায় ভুগছেন এমন এক ব্যক্তির মাধ্যমে বিনা উসকানিতে এ হামলা হয়ে থাকতে পারে। তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এ কঠিন সময়ে পরিবারের পাশে থাকার কথা বলেন।
সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থলের গলি থেকে পালিয়ে গেলেও শহরের কেন্দ্রস্থলে কর্মরত এক কর্মী তাকে হাতে ছুরি নিয়ে দেখতে পান। ডেট্রয়েট পুলিশ বিভাগের কমান্ডার ম্যাথিউ ফুলজেনজি সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, ওই কর্মী সন্দেহভাজনকে ধাওয়া করলে তিনি সেখান থেকে পালিয়ে যান।
গলিটি উডওয়ার্ড অ্যাভিনিউ ও র্যান্ডলফ স্ট্রিটের মধ্যবর্তী ইস্ট কংগ্রেস স্ট্রিটের পাশে অবস্থিত। উডওয়ার্ড অ্যাভিনিউয়ের বিভিন্ন খুচরা দোকান ও রেস্তোরাঁ এবং ড্যান গিলবার্টের মালিকানাধীন ‘ফার্স্ট ন্যাশনাল বিল্ডিং’-এ যাতায়াতের জন্য গলিটি ব্যবহৃত হয়। গিলবার্টের রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ‘বেডরক’-এর মালিকানাধীন আরও কয়েকটি ভবনও এ এলাকায় রয়েছে।
ফুলজেনজি জানান, নজরদারি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ডেট্রয়েট পুলিশ উডওয়ার্ড অ্যাভিনিউ ও স্টেট স্ট্রিট এলাকায় সন্দেহভাজনের অবস্থান শনাক্ত করে। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
সন্দেহভাজনকে গ্রেপ্তারে সহায়তার জন্য মেয়রের কার্যালয় ‘বেডরক’-এর ভূমিকার প্রশংসা করেছে। ‘বেডরক’-এর সহযোগী প্রতিষ্ঠান ‘রক সিকিউরিটি’ ডেট্রয়েট শহরের কেন্দ্রস্থলে নজরদারি ক্যামেরার একটি নেটওয়ার্ক পরিচালনা করে।
তবে ডেট্রয়েট পুলিশের মুখপাত্র জ্যাকসন ভিদাউরি জানান, নিহত নারীর বয়স ৩০-এর কোঠায় বলে ধারণা করা হচ্ছে এবং তার আনুষ্ঠানিক পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি।
ফুলজেনজি জানান, ঘটনার তদন্ত চলছে। হামলাটি পূর্বপরিকল্পিত ছিল কি না, নাকি আকস্মিকভাবে সংঘটিত হয়েছে—তা খতিয়ে দেখছে পুলিশ। তিনি জানান, সন্দেহভাজনের বয়স ৪০-এর কোঠায়। হামলার পর রোববার ৬২০ উডওয়ার্ড অ্যাভিনিউতে অবস্থিত ‘চিপোটলে মেক্সিকান গ্রিল’ রেস্তোরাঁটির জানালায় সাময়িকভাবে বন্ধ থাকার নোটিশ দেখা যায়।
Source & Photo: http://detroitnews.com