ছবি : রিচার্ড পারজিয়াল-মোলিনা ও পলা ভেরা-রদ্রিগেজ/ Shelby Township police Department
শেলবি টাউনশিপ, ২২ সেপ্টেম্বর: অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর ম্যাকম্ব কাউন্টির বিভিন্ন স্থানে হাজার হাজার ডলার মূল্যের প্রসাধনী সামগ্রী চুরির অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
আদালতের নথি অনুযায়ী, ২৬ বছর বয়সী রিচার্ড পারজিয়াল-মোলিনা ও ১৮ বছর বয়সী পলা ভেরা-রদ্রিগেজকে বৃহস্পতিবার শেলবি টাউনশিপের ৪১-এ ডিস্ট্রিক্ট কোর্টে হাজির করা হয়।
শেলবি টাউনশিপ পুলিশ ও আদালতের নথি অনুযায়ী, উভয়ের বিরুদ্ধেই সংঘবদ্ধ খুচরা চুরি (Organized Retail Fraud)-এর অভিযোগ আনা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, একজন ম্যাজিস্ট্রেট প্রত্যেকের জামিনের পরিমাণ ৫০ হাজার ডলার নির্ধারণ করেছেন। তাদের পরবর্তী শুনানি আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার পর্যন্ত আদালতের নথিতে পারজিয়াল-মোলিনা ও ভেরা-রদ্রিগেজের পক্ষে কোনো আইনজীবীর নাম উল্লেখ করা হয়নি। তবে নথিতে বলা হয়েছে, দুজনই আদালতের কাছে আইনজীবী নিয়োগের আবেদন করেছেন। অভিযোগ প্রমাণিত হয়ে দোষী সাব্যস্ত হলে প্রত্যেকের সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
যেভাবে তারা ধরা পড়ল
শেলবি টাউনশিপ পুলিশ জানিয়েছে, ১ সেপ্টেম্বর পণ্য চুরির খবর পেয়ে কর্মকর্তারা ‘আল্টা বিউটি’ (Ulta Beauty)-র একটি দোকানে যান। পুলিশের কাছে দোকানের কর্মীরা অভিযোগ করেন, এক নারী ও এক পুরুষ দোকানে ঢুকে কিছু পণ্য নিয়ে মূল্য পরিশোধ না করেই বেরিয়ে যান। চুরি হওয়া পণ্যগুলোর মোট মূল্য ৪০০ ডলারের বেশি।
কোম্পানির ‘লস প্রিভেনশন’ বিভাগের কর্মকর্তারা তদন্তকারীদের জানান, মিশিগানের বিভিন্ন এলাকায় সংঘটিত আরও কয়েকটি চুরির ঘটনার সঙ্গে ওই দুজন জড়িত থাকতে পারেন বলে তাদের সন্দেহ।
পরে তদন্তকারীরা সন্দেহভাজন দুজনকে শনাক্ত করেন। এ সময় তারা গাড়ির লাইসেন্স প্লেট শনাক্তকারী ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করেন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সহায়তায় তাদের গতিবিধি অনুসরণ করেন।
গোয়েন্দারা জানান, তদন্তে এমন তথ্য পাওয়া গেছে, যা ওই দুজনকে সারা দেশে ২৭ হাজার ডলারের বেশি মূল্যের পণ্য চুরির ঘটনার সঙ্গে যুক্ত করে। কর্মকর্তারা আরও জানান, চুরির অভিযোগে আলাবামাতেও পারজিয়াল-মোলিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
পুলিশ জানায়, কর্মকর্তারা সন্দেহভাজনদের গাড়ির ওপর নজরদারি চালান। একপর্যায়ে তারা গাড়িটিকে অনুসরণ করে দেখতে পান, সেটি আরেকটি ‘আল্টা বিউটি’ দোকানের দিকে যাচ্ছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, তদন্তকারী ও কোম্পানির ‘লস প্রিভেনশন’ বিভাগের কর্মকর্তারা সন্দেহভাজন দুজনকে দোকানের ভেতরে পণ্য লুকিয়ে রাখতে দেখেন। পরে পুলিশ তাদের সঙ্গে কথা বলে এবং দুজনকেই গ্রেপ্তার করে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে হাজার হাজার ডলার মূল্যের চুরি করা সুগন্ধি ও প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়।
শেলবি টাউনশিপ কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহভাজন দুজন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছেন বলে কর্তৃপক্ষের ধারণা। ম্যাকম্ব কাউন্টিতে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর তাদের হেফাজতে রাখার জন্য ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) অনুরোধ জানিয়েছে।
এক বিবৃতিতে শেলবি টাউনশিপের পুলিশ প্রধান রবার্ট শেলিড (Robert Shelide) বলেন, “খুচরা ব্যবসায় চুরি বা জালিয়াতি এমন কোনো অপরাধ নয়, যার কোনো ভুক্তভোগী নেই। শেলবি টাউনশিপ কোনোভাবেই অপরাধীদের আমাদের এলাকায় এসে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো থেকে চুরি করার সুযোগ দেবে না।
‘ফ্লক’ (FLOCK) প্রযুক্তি আমাদের গোয়েন্দাদের তদন্তের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে। এটি অপরাধের ধরন শনাক্ত করতে এবং সন্দেহভাজনদের বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত করতে সহায়তা করছে। অপরাধের রহস্য উদঘাটনে আমাদের গোয়েন্দারা কতটা কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে কাজ করেন, এই ঘটনা তার একটি চমৎকার উদাহরণ। আমাদের ব্যবসাপ্রতিষ্ঠান ও কমিউনিটির নিরাপত্তা নিশ্চিত করতে শেলবি টাউনশিপ তার সব ধরনের সম্পদ ও সক্ষমতা ব্যবহার অব্যাহত রাখবে। শেলবি টাউনশিপের জনগণের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”
দোকানে চুরির ঘটনা
মিশিগানের বিভিন্ন এলাকায় দোকানে চুরি ও ‘শপলিফটিং’-এর (দোকান থেকে পণ্য চুরি) ঘটনায় তদন্ত ও মামলার ধারাবাহিকতায় সর্বশেষ এই মামলাটি সামনে এসেছে।
গত জুন মাসে দোকানে চুরির একটি ঘটনা তদন্তের সময় সাউথগেটের এক পুলিশ কর্মকর্তা একটি দোকানের পার্কিং লটে এক ব্যক্তিকে গুলি করেন। পরে ওই ব্যক্তি মারা যান। তার সঙ্গে থাকা এক নারীকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
গত অক্টোবরে স্টার্লিং হাইটসের একটি দোকানে চুরির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়। অভিযোগপত্র অনুযায়ী, ওই ব্যক্তি স্ক্রু-ড্রাইভার ব্যবহার করে এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাতের চেষ্টা করেছিলেন।
এ ছাড়া ২০২৫ সালের আগস্টে ক্লিনটন টাউনশিপের এক ব্যক্তির বিরুদ্ধে দোকান থেকে পণ্য চুরির অভিযোগে মামলা করা হয়। কর্তৃপক্ষের অভিযোগ, ওই ঘটনায় তিনি তার ৩০তম চুরি-সংক্রান্ত অপরাধে জড়িয়েছিলেন।
Source & Photo: http://detroitnews.com