আটলান্টিক সিটি, ২৩ সেপ্টেম্বর : যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বিশিষ্ট ব্যবসায়ী শাহরু চৌধুরীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক সুহৃদ সমাবেশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে ৩৪০৭ ভেটনর অ্যাভিনিউতে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে ছিল প্রাণবন্ত আড্ডা, মতবিনিময়, সংগীত পরিবেশনা ও বারবিকিউর আয়োজন।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আসিফ আনোয়ার ও জামান রুকু। অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান আয়োজক শাহরু চৌধুরী। সুহৃদ সমাবেশে আটলান্টিক সিটি কাউন্সিলরসহ আটলান্টিক সিটি ও আশপাশের শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং স্থানীয় কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। পারস্পরিক সৌহার্দ্য, মতবিনিময় ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।