ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি

আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ১২:২৩:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ১২:২৩:১৪ অপরাহ্ন
ব্যাটল ক্রিক, ২৩ সেপ্টেম্বর : শহর কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ব্যাটল ক্রিকের অ্যান জে. কেলগ এলিমেন্টারি স্কুলে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর আনা বন্দুক থেকে দুর্ঘটনাবশত গুলি ছুটেছে। তবে এতে কোনো শিক্ষার্থী আহত হয়নি। স্কুলের এক কর্মী তাৎক্ষণিকভাবে বন্দুকটি নিরাপদে নিজের নিয়ন্ত্রণে নেন। ঘটনার পরপরই স্কুলে লকডাউন জারি করা হয়। সকাল সাড়ে ৮টার দিকে ব্যাটল ক্রিক পুলিশ বিভাগ ঘটনাস্থলে কর্মকর্তাদের পাঠায়। পরে বিকেল সাড়ে ৪টার আগে লকডাউন তুলে নেওয়া হয়।
শিক্ষার্থীর অভিভাবক স্কুলে আসার পর পুলিশ তার কাছ থেকে ঘটনার বিষয়ে বক্তব্য নেয়। পরে আদালতের পরোয়ানা নিয়ে পুলিশ ওই শিক্ষার্থী যে বাড়িতে থাকছিল, সেখানে তল্লাশি চালায়। স্কুলের ঘটনায় ব্যবহৃত বন্দুকসহ অতিরিক্ত কোনো অস্ত্র বা প্রমাণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে এ তল্লাশি চালানো হয়। পুলিশ সেখানে আরও কিছু আলামত সংগ্রহ করেছে এবং অভিযোগের বিষয়টি পর্যালোচনার জন্য ক্যালহুন কাউন্টি প্রসিকিউটরের কার্যালয়ে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
ব্যাটল ক্রিক পুলিশ জানিয়েছে, ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে ১৫ কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গত ৩০ দিনেই গ্রেপ্তার করা হয়েছে চারজনকে। পুলিশ বলেছে, এ ঘটনা শিশুদের নাগালের বাইরে নিরাপদে আগ্নেয়াস্ত্র সংরক্ষণের গুরুত্ব আবারও মনে করিয়ে দেয়। চলমান তদন্ত এবং শিক্ষার্থী অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পুলিশ এ ঘটনায় আপাতত আর কোনো তথ্য প্রকাশ করছে না।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com