মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ১২:৪৪:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ১২:৪৪:২৩ পূর্বাহ্ন
ওয়ারেন, ২৪ সেপ্টেম্বর : মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে বাংলাদেশি আমেরিকানদের মধ্যে ভোটাধিকার, ভোটার নিবন্ধন ও নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা তৈরিতে কমিউনিটি ভোটার অ্যাওয়ারনেস কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‘আপনার ভোট গুরুত্বপূর্ণ’—এই বার্তা কমিউনিটির কাছে পৌঁছে দিতে গত রোববার রাতে ওয়ারেন সিটির আলিফ রেস্টুরেন্টে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশি আমেরিকান ফোরামের সভাপতি শাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট মহিবুল হাসান চৌধুরী। এতে বক্তব্য রাখেন ইউএস হাউস অব রিপ্রেজেন্টেটিভসের প্রার্থী ক্রিস্টিনা হাইন্স, মিশিগান ডেমোক্রেটিক পার্টির ভাইস চেয়ারম্যান ড. নাজমুল হাসান, ড. আহমেদ ধানিম, স্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী টনিয়া মায়ার্স ফিলিপস, ইউনিভার্সিটি অব মিশিগান বোর্ড অব গভর্নরসের প্রার্থী আমির মাখলিদ, স্টেট সিনেট প্রার্থী ড. তেরেসা ব্রুকস এবং MUNA ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বার ওয়ালিউর রহমান।
অনুষ্ঠানে বাংলাদেশি আমেরিকানদের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আয়োজকেরা জানান, বাংলাদেশি আমেরিকানদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করা, ভোটার নিবন্ধন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মূলধারার রাজনৈতিক প্রক্রিয়ায় কমিউনিটির অংশগ্রহণ বাড়ানোই ছিল এ আয়োজনের প্রধান উদ্দেশ্য।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com