যৌন পাচারের অভিযোগে ইঙ্কস্টারের যুবক গ্রেপ্তার, কিশোরী উদ্ধার

আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ১২:৩২:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ১২:৩২:০৫ অপরাহ্ন
ইঙ্কস্টার, ২৫ সেপ্টেম্বর : নিখোঁজ ১৫ বছর বয়সী এক কিশোরীকে যৌন পাচারের অভিযোগে ইঙ্কস্টারের এক ব্যক্তির বিরুদ্ধে ডেট্রয়েটের ফেডারেল আদালতে মামলা হয়েছে।
২৩ সেপ্টেম্বর দায়ের করা ১১ পৃষ্ঠার ফৌজদারি অভিযোগনামা অনুযায়ী, ২৪ বছর বয়সী ইলিয়া ম্যাথিউ গ্রিন জুনিয়রের বিরুদ্ধে শিশু যৌন পাচারের একটি অভিযোগ আনা হয়েছে। কর্তৃপক্ষের অভিযোগ, তিনি অনলাইনে ওই কিশোরীকে দিয়ে যৌন সেবা বিক্রির ব্যবস্থা করছিলেন।
আদালতের নথি অনুযায়ী, ছদ্মবেশী এজেন্টদের অভিযানের পর কিশোরীকে উদ্ধার করা হয় এবং গ্রিনের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করা হয়।
‘ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেন’-এর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ‘সাউথইস্ট মিশিগান ট্রাফিকিং অ্যান্ড এক্সপ্লয়টেশন ক্রাইমস’ (SEMTEC) টাস্ক ফোর্স গ্রিনের বিরুদ্ধে তদন্ত শুরু করে।
তদন্তকারীরা জানান, অনলাইনে একটি বাণিজ্যিক যৌন বিজ্ঞাপনের সন্ধান পাওয়া যায়, যেখানে নিখোঁজ ১৫ বছর বয়সী ওই কিশোরীর ছবি ছিল। বিজ্ঞাপনে ব্যবহৃত একটি ফোন নম্বর এর আগে প্রাপ্তবয়স্ক এক নারীর যৌন সেবা সংক্রান্ত ১৩৮টি অনলাইন বিজ্ঞাপনেও ব্যবহার করা হয়েছিল।
অভিযোগনামা অনুযায়ী, ওই ফোন নম্বরের সঙ্গে গ্রিনের যোগসূত্র খুঁজে পান তদন্তকারীরা। গ্রিন মিশিগান ডিপার্টমেন্ট অব কারেকশনসের কাছে যোগাযোগের নম্বর হিসেবে একই ফোন নম্বর দিয়েছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগনামায় কর্তৃপক্ষ জানায়, ওই কিশোরীকে নিয়ে দেওয়া বিজ্ঞাপনটিতে উল্লেখ ছিল যে, ক্রেতার পছন্দমতো স্থানে যৌন সম্পর্কের জন্য ওই কিশোরী ও প্রাপ্তবয়স্ক নারী—উভয়কেই পাওয়া যাবে। এর জন্য আধা ঘণ্টার ভাড়া ৩২০ ডলার এবং এক ঘণ্টার ভাড়া ৪০০ ডলার নির্ধারণ করা হয়েছিল। 
একজন ছদ্মবেশী এজেন্ট গ্রিনকে একাধিক টেক্সট মেসেজ পাঠিয়ে একটি যৌন সাক্ষাতের আয়োজন করেন। গ্রিন এটিকে বাস্তব সাক্ষাতের ব্যবস্থা বলে মনে করেছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরই মধ্যে SEMTEC কর্মকর্তারা ইঙ্কস্টারের টবিন স্ট্রিটে অবস্থিত গ্রিনের বাড়ির ওপর নজরদারি শুরু করেন।
কর্মকর্তারা দেখতে পান, ১৫ বছর বয়সী কিশোরীকে বহনকারী একটি গাড়ি গ্রিনের বাড়ির কাছে এসে থামে। তারা পায়ে হেঁটে গাড়িটির দিকে এগিয়ে গেলে কিশোরীটি গাড়ি থেকে নেমে দৌড়ে গ্রিনের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে।
গ্রিন এবং অনলাইন যৌন বিজ্ঞাপনে উল্লেখ থাকা প্রাপ্তবয়স্ক নারীও গাড়ি থেকে বেরিয়ে আসেন। আদালতের নথি অনুযায়ী, এ সময় গ্রিন একটি চোরাই পিস্তল ফেলে দেন বলে অভিযোগ রয়েছে।
নথিপত্রে বলা হয়েছে, কর্মকর্তারা গ্রিনকে আটক করার পর তাঁর পকেট থেকে গুলিভর্তি একটি ম্যাগাজিন ও ৯০০ ডলার নগদ অর্থ উদ্ধার করেন। গ্রেপ্তারের সময় তাঁর শরীরের নিচে পড়ে থাকা একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। অনলাইনে প্রকাশিত যৌন সেবার বিজ্ঞাপনে ব্যবহৃত নম্বরে এক পুলিশ কর্মকর্তা ফোন করলে ওই ফোনটি বেজে ওঠে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাঁর গাড়ি তল্লাশি করে কয়েকটি খোলা কনডমের প্যাকেট ও হোটেলের কক্ষের চাবি পাওয়া যায় বলেও আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে।
SEMTEC-এর এজেন্টরা গ্রিনের বাড়ি থেকে কিশোরী ভুক্তভোগীকে উদ্ধার করেন। এছাড়া বাড়ির ভেতরে একটি অটোম্যানের নিচে লুকিয়ে রাখা একটি রাইফেলও পাওয়া যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ইউএস অ্যাটর্নি অফিসের এক মুখপাত্র জানিয়েছেন, গ্রিন বর্তমানে ইউএস মার্শালদের হেফাজতে রয়েছেন। ওই প্রাপ্তবয়স্ক নারীর বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।
আদালত নিযুক্ত গ্রিনের আইনজীবী রোন্ডা ব্রাজিল এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
গ্রিনের পরবর্তী শুনানি ২৮ সেপ্টেম্বর দুপুর ১টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শিশু যৌন পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com