ডেট্রয়েট, ২৭ সেপ্টেম্বর : ডেট্রয়েটে আজ রোববার সকালে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। সকাল ৭টা ২১ মিনিটের দিকে শহরের পশ্চিম পাশে গ্র্যান্ড রিভার ও গ্রিনফিল্ড রোডের কাছাকাছি ইটন অ্যাভিনিউ ও প্রেস্ট স্ট্রিট এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর ডেট্রয়েট পুলিশ প্রধান টড বেটিসন ও নগর কর্মকর্তারা ঘটনাস্থলে সংবাদ ব্রিফিং করেন। বেটিসন জানান, নিহত তিনজনই পুরুষ এবং তাঁদের বয়স ৩০ বছর বা তার বেশি। আহত চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী; তাঁদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাঁদের আঘাত প্রাণঘাতী নয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ প্রধান জানান, ওই ঠিকানায় চলতি বছরে এর আগেও পুলিশের কাছে একাধিক সহায়তার কল এসেছিল এবং সেখানে একটি তদন্তও চলছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী, গোলাগুলির আগে সেখানে একটি বিরোধ বা হাতাহাতির ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঘটনার সঠিক কারণ ও পরিস্থিতি তদন্ত করে দেখা হচ্ছে।
বেটিসন বলেন, পুলিশ ইতোমধ্যে এ ঘটনায় কয়েকটি সূত্র পেয়েছে এবং তদন্ত এগিয়ে নিচ্ছে। দায়ীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি।
ডেট্রয়েটের মেয়র মেরি শেফিল্ড ঘটনাটিকে মর্মান্তিক উল্লেখ করে নিহত ও আহতদের পরিবার এবং এলাকাবাসীর প্রতি সমবেদনা জানিয়েছেন। শেফিল্ড বলেন, “এটি নিঃসন্দেহে একটি মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা। আমাদের কমিউনিটির কারওই এমন সহিংসতার শিকার হওয়া উচিত নয়।”
দুপুর পর্যন্ত ডেট্রয়েট পুলিশ ও মিশিগান স্টেট পুলিশের সদস্যরা ঘটনাস্থলে তদন্ত চালিয়ে যাচ্ছিলেন। এ সময় প্রেস্ট স্ট্রিটের ওই অংশ বন্ধ রাখা হয়। তদন্ত অব্যাহত রয়েছে।
Source & Photo: http://detroitnews.com