হবিগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত

আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০১:০৫:১২ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০১:০৫:১২ অপরাহ্ন
হবিগঞ্জ, ২৯ সেপ্টেম্বর : হৃদরোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবিগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় র‍্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুখলিছুর রহমানের সভাপতিত্বে এবং বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের ট্রেজারার অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী (জালাল)-এর সঞ্চালনায় সভায় মূল বক্তব্য দেন ডা. শরীফ মো. সানজিদ জামান। অনলাইনে বক্তব্য দেন হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার।
আলোচনায় অংশ নেন হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের সদস্য সচিব শফিকুল বারি আওয়াল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, সংগঠনের আজীবন সদস্য ও পরিবেশ সংগঠক তোফাজ্জল সোহেলসহ অনেকে।
বক্তারা বলেন, হৃদযন্ত্র মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। বর্তমানে বাংলাদেশে হৃদরোগ অন্যতম প্রধান স্বাস্থ্যঝুঁকি হিসেবে দেখা দিয়েছে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অতিরিক্ত কোলেস্টেরল, ধূমপান ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসসহ বিভিন্ন কারণে হৃদরোগের ঝুঁকি বাড়ছে।
তারা বলেন, নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ধূমপান পরিহার এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার মাধ্যমে হৃদরোগের ঝুঁকি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।v

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com