ডেট্রয়েটে গাড়ির ধাক্কায় শিশু নিহত

আপলোড সময় : ১৮-০৬-২০২৩ ০১:১৫:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৬-২০২৩ ০১:১৫:০৪ অপরাহ্ন
ডেট্রয়েট, ১৮ জুন : শনিবার বিকেলে শহরের পশ্চিম পাশে একটি গাড়ির ধাক্কায় আট বছরের এক শিশু নিহত হয়। পুলিশ জানিয়েছে, দুপুর ২টা নাগাদ ফিল্ডিং এবং বেলটন রাস্তায় ১৯ বছর বয়সী এক মহিলা চালক রাস্তা পার হওয়ার সময় শিশুটিকে ধাক্কা মারে। শিশুটির বাবা তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ১৯ বছর বয়সী ফোর্ড টরস গাড়ির চালক ওই তরুণীকে আটক করেছে পুলিশ। তবে চালক বা নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com