ওয়ারেন সিটিতে জমজমাট এলিগেন্ট ঈদ বাজার 

আপলোড সময় : ১৮-০৬-২০২৩ ০১:৩১:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৬-২০২৩ ০২:৩৮:১৯ অপরাহ্ন
ওয়ারেন, ১৮ জুন :  ওয়ারেন সিটিতে শেষ হলো এলিগেন্ট ওয়ারেন ঈদ বাজার ২০২৩।  ঈদুল আযহাকে সামনে রেখে ওয়ারেন সিটির আল শাহী প্যালেসে এ ঈদ বাজার শনিবার দুপুর ১২টা থেকে রাত ১২ পর্যন্ত চলে। বিপুল পরিমান ক্রেতা সমাগম ঘটে ঈদ বাজারে। সাজসজ্জা, জুয়েলারী সহ নানা ধরনের পোশাকের সমাহার নিয়ে বসেছিলেন দেশি বিদেশি উদ্যোক্তারা। শাড়ি ও বিভিন্ন ধরনের পোশাকের পাশাপাশি ছিলো খাবারের ষ্টলও।মোট ৩০টি ষ্টল ছিলো এবারের ঈদ বাজারে।

বাংলাদেশি, পাকিস্তানী, ইন্ডিয়ান সহ বিদেশী ক্রেতাদের লক্ষ্য করা যায় এই ঈদ বাজারের আয়োজনে। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ারেন সিটির ডিস্ট্রিক-১ এর কাউন্সিলর প্রার্থী মো. ইসলাম এবং শাব্বির খান, ওয়ারেন সিটির ডিস্ট্রিক-২ এর কাউন্সিলর প্রার্থী কবির আহমদ। 

এছাড়াও কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, রাজনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এবারের ঈদ বাজারের অরগানাইজার হিসাবে ছিলেন নারী উদ্যোক্তা পুষ্প রানী, নুসরাথ মতিন এবং লিজু চৌধুরী। ঈদের আগে এতো সুন্দর একটি আয়োজনের জন্য আগতদর্শনার্থী এবং ক্রেতা সাধারন উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।

 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com