নিউইয়র্কে একযুগ পূর্তির প্রস্তুতি নিল বৃন্দাবন সরকারি কলেজ এলামনাই

আপলোড সময় : ০৫-১০-২০২৬ ০২:০৪:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-১০-২০২৬ ০২:০৬:৩৫ পূর্বাহ্ন
নিউইয়র্ক, ৫ অক্টোবর : বৃন্দাবন সরকারি কলেজ এলামনাই এসোসিয়েশন ইউএসএ ইনক.-এর একযুগ পূর্তি উদযাপন উপলক্ষে গঠিত প্রস্তুতি কমিটি ও স্মরণিকা প্রকাশনা কমিটির এক সভা নিউইয়র্কের ব্রঙ্কসের বাংলা গার্ডেন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শফি উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক সোহাগ আফছার, একযুগ পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক আবু সাঈদ চৌধুরী কুটি, সদস্যসচিব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, স্মরণিকা প্রকাশনা কমিটির সভাপতি মো. ফজলুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক মিয়া এম আছকির।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ইব্রাহিম খলিল বারভূইয়া রিজু, উপদেষ্টা গফফার আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক এম ফয়সল আহমেদ, সুকান্ত দাস, রুমা মোদক, জাকির হোসেন চৌধুরী অসীম, সামছুল আলম শামীম, ফখরুল আবেদীন মাসুম ও আবুল কালাম আজাদ টিপুসহ অন্যরা।
সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী ও ওয়াছি চৌধুরী।
সভায় সংগঠনের একযুগ পূর্তি উদযাপন, স্মরণিকা প্রকাশ এবং সংশ্লিষ্ট কর্মসূচির প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় ও প্রয়োজনীয় প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করা হয়। 
সভায় জানানো হয়, আগামী ২৬ নভেম্বর নিউইয়র্কের গুলশান টেরেসে বৃন্দাবন সরকারি কলেজ এলামনাই এসোসিয়েশন ইউএসএ ইনক.-এর একযুগ পূর্তি উদযাপন করা হবে। একই অনুষ্ঠানে সংগঠনের বার্ষিক থ্যাংকসগিভিং নাইট-ও অনুষ্ঠিত হবে। সভা শেষে অ্যাটর্নি মঈন চৌধুরীর সৌজন্যে উপস্থিত অতিথি ও সদস্যরা নৈশভোজে অংশ নেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com