আটলান্টিক সিটি, ৫ অক্টোবর: জাঁকজমকপূর্ণ আয়োজন ও উৎসবমুখর পরিবেশে গত শনিবার রাতে আটলান্টিক সিটি স্কুল জেলার সুপারিনটেনডেন্ট ড. লা’কোয়েটা স্মলের ৫০তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
আটলান্টিক সিটির শোবোট হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে পরিবারের সদস্য, বন্ধু, শুভাকাঙ্ক্ষী, জনপ্রতিনিধি এবং কমিউনিটির বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সন্ধ্যার শুরু থেকেই অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল মুখর হয়ে ওঠে। শুভেচ্ছা, হাসি-আনন্দ ও আন্তরিকতার মধ্য দিয়ে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে সিটি মেয়র মার্টি স্মল সিনিয়র অতিথিদের স্বাগত জানান।
জন্মদিন উপলক্ষে অতিথিরা ড. লা’কোয়েটা স্মলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশনা, শুভেচ্ছা বিনিময় এবং বিভিন্ন বিনোদনমূলক আয়োজন ছিল। ড. লা’কোয়েটা স্মলের ৫০তম জন্মদিনের এ আয়োজন পরিবার, বন্ধু ও কমিউনিটির মানুষের মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল, ট্রাস্টি সভাপতি আব্দুর রফিক, আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরী, লায়ন্স ক্লাবের সম্পাদক ইশরাত জাহান, সাবেক কাউন্সিলর আনজুম জিয়া, মো. জাকিরসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।