ওয়াশিংটন, ৬ অক্টোবর : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী দেড় সপ্তাহের মধ্যে নির্বাচনী প্রচারে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য মিশিগানে ফিরতে চান তিনি। নভেম্বরে মিশিগানে নতুন গভর্নর ও একজন মার্কিন সিনেটর নির্বাচিত হওয়ার কথা রয়েছে।
সোমবার (৫ অক্টোবর) হোয়াইট হাউস থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমি প্রায় দেড় সপ্তাহের মধ্যে মিশিগানে যাচ্ছি।” তিনি আরও বলেন, “প্রায় প্রতি রাতেই আমাদের কোনো না কোনো স্থানে যাওয়ার কর্মসূচি রয়েছে।”
ওয়াশিংটন ডিসি থেকে নেব্রাস্কার উদ্দেশে রওনা হওয়ার আগে ট্রাম্প এসব কথা বলেন। নেব্রাস্কায় রিপাবলিকান সিনেটর পিট রিকেটের সমর্থনে একটি জনসভায় যোগ দেওয়ার কথা ছিল তাঁর। রিকেট সেখানে স্বতন্ত্র প্রার্থী ড্যান অসবর্নের চ্যালেঞ্জের মুখে রয়েছেন।
গত সপ্তাহে ট্রাম্প আলাবামা, ওকলাহোমা ও ওহাইওতে নির্বাচনী জনসভা করেছেন। আগামী বুধবার (৭ অক্টোবর) টেক্সাসের স্যান অ্যান্টোনিওতেও তাঁর প্রচারণায় অংশ নেওয়ার কথা রয়েছে।
ট্রাম্পের প্রচার দল ৬, ৭ অথবা ৮ অক্টোবর মিশিগান সফরের পরিকল্পনা করেছিল। তবে বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র জানিয়েছে, অজ্ঞাত কারণে শেষ পর্যন্ত ওই সফর বাতিল করা হয়।
এদিকে, মিশিগানে মঙ্গলবার (৬ অক্টোবর) গভর্নর পদপ্রার্থীদের এবং বৃহস্পতিবার (৮ অক্টোবর) গ্র্যান্ড র্যাপিডসে মার্কিন সিনেট প্রার্থীদের বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ট্রাম্পের দল ট্রাভার্স সিটিতে যাত্রাবিরতির বিষয়টিও বিবেচনা করেছিল। তবে এ বিষয়ে প্রকাশ্যে কথা বলার অনুমতি না থাকায় সূত্রগুলো বিস্তারিত জানায়নি।
'রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ জুলাইয়ের শেষ দিকে মিশিগান সফর করেন। ওই সময় মিলফোর্ডের ‘জেনারেল মোটরস প্রুভিং গ্রাউন্ড’ প্রাঙ্গণে প্রায় ৩ হাজার মানুষের সমাবেশে তিনি বক্তব্য দেন।
ভাষণে ট্রাম্প উৎপাদন খাতকে চাঙা করা এবং মূল্যস্ফীতি মোকাবিলায় তাঁর প্রশাসনের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। উপস্থিত জনতাকে তিনি বলেন, এসব পদক্ষেপের ফলাফল তারা “খুব শিগগিরই দেখতে পাবেন।”
ট্রাম্প বলেন, “দেশ হিসেবে আমরা সর্বকালের সেরা একটি বছর পার করছি। আমরা কিছুতেই এদেরকে এই অর্জন ধ্বংস করতে দেব না।”
৪ আগস্টের প্রাইমারি নির্বাচনের আট দিন আগে এবং নভেম্বরের সাধারণ নির্বাচনের প্রায় ১০০ দিন আগে, ২৭ জুলাই তিনি এসব মন্তব্য করেন। মিশিগান মার্কিন নির্বাচনে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোর একটি হিসেবে বিবেচিত।
Source & Photo: http://detroitnews.com