ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ

আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০১:৪৩:৩৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০১:৪৩:৩৫ পূর্বাহ্ন
ল্যাপিয়ার, ৯ অক্টোবর : মিশিগানের ল্যাপিয়ার হাই স্কুলের দীর্ঘদিনের এক শিক্ষকের বিরুদ্ধে ১৭ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন এবং তার কাছ থেকে পর্নোগ্রাফিক ছবি ও ভিডিও সংগ্রহের অভিযোগ উঠেছে।
এফবিআইয়ের তথ্য অনুযায়ী, অভিযুক্ত শিক্ষকের নাম কোরি গুটেনশোয়াগার (Cory Gutenschwager)। তিনি ল্যাপিয়ার হাই স্কুলের ইন্ডাস্ট্রিয়াল আর্টসের শিক্ষক। অভিযোগে বলা হয়েছে, তিনি ওই কিশোরীকে একাধিকবার ফ্লিন্টের একটি হোটেলে নিয়ে গিয়ে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন এবং তার কাছ থেকে পর্নোগ্রাফিক ছবি ও ভিডিও সংগ্রহ করেন।
মিশিগানের ইস্টার্ন ডিস্ট্রিক্টের যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্টে দাখিল করা এক হলফনামায় এফবিআইয়ের স্পেশাল এজেন্ট জাস্টিন থম্পসন জানান, ৭ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিলের মধ্যে অভিযুক্ত শিক্ষক ক্যাশ অ্যাপের (Cash App) মাধ্যমে ২১টি পৃথক লেনদেনে ওই কিশোরীকে অর্থ প্রদান করেন।
নথি অনুযায়ী, গুটেনশোয়াগারের জন্মসাল ১৯৭৮। তিনি নিজের বাড়িতে তল্লাশির সময় এফবিআই এজেন্টদের জানান, গত ২৫ বছর ধরে তিনি ল্যাপিয়ার পাবলিক স্কুলসের হাই স্কুলে শিক্ষকতা করছেন।
তবে তিনি বর্তমানে ওই বিদ্যালয়ে শিক্ষকতা করছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। বিদ্যালয়ের ওয়েবসাইটে এখনো তাঁকে কর্মী হিসেবে তালিকাভুক্ত দেখা যাচ্ছে।
হলফনামা অনুযায়ী, গুটেনশোয়াগার এফবিআইকে জানান, ওই কিশোরী তাঁকে বলেছিল যে তার বয়স ১৮ বছর। কিন্তু মেয়েটি জানায় যে, অপ্রাপ্তবয়স্কের সাথে যৌন সম্পর্ক স্থাপনের জন্য তার বোন ওই শিক্ষককে ফোন করে ভর্ৎসনা করেছিল।
হলফনামায় আরও বলা হয়েছে, এফবিআই এজেন্টদের জিজ্ঞাসাবাদে গুটেনশোয়াগার জানান, গত এক বছরে তিনি দুই থেকে পাঁচজন নারীর সঙ্গে দেখা করেছেন এবং যৌন সম্পর্কের বিনিময়ে তাঁদের অর্থ দিয়েছেন। এ জন্য তিনি ২০ থেকে ২০০ ডলার পর্যন্ত অর্থ প্রদান করতেন বলে জানান।
এফবিআই এজেন্টদের ভাষ্য অনুযায়ী, গুটেনশোয়াগার দাবি করেছিলেন, পতিতাবৃত্তির উদ্দেশ্যে যেসব নারীর সঙ্গে তিনি দেখা করেছেন, তাঁদের সবার বয়সই ১৮ বছরের বেশি ছিল।
হলফনামায় স্পেশাল এজেন্ট জাস্টিন থম্পসন উল্লেখ করেন, ওই কিশোরীর বয়স নিয়ে গুটেনশোয়াগারকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বিষয়টি স্বীকার করে বলেন, “এমনটা হয়ে থাকতে পারে। আমি কোনো পরিচয়পত্র (আইডি) যাচাই করিনি।”
সেপ্টেম্বর মাসে ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেনের কাছ থেকে এ মামলা-সংক্রান্ত একটি গোপন তথ্য পায় এফবিআই। ক্যাশ অ্যাপের (Cash App) পরিচালনাকারী প্রতিষ্ঠান ব্লক ইনকর্পোরেটেড (Block Inc.) অভিযুক্ত গুটেনশোয়াগারের কাছ থেকে ওই অপ্রাপ্তবয়স্ক কিশোরীর অ্যাকাউন্টে একাধিকবার অর্থ স্থানান্তরের বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছিল।
গত ৬ অক্টোবর এফবিআই ওই কিশোরীর সাক্ষাৎকার নেয়। এ সময় সে জানায়, ‘কোরি’ নামে পরিচিত এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে প্রথমে তার সঙ্গে যোগাযোগ করেন।
এরপর এফবিআই গুটেনশোয়াগারের সাক্ষাৎকার নেয়। এ সময় তিনি জানান, গত এক বছরে দুই থেকে পাঁচজন নারীর সঙ্গে অর্থের বিনিময়ে যৌন সম্পর্ক স্থাপন করেছেন। তাঁর দাবি, ওই নারীদের সবার বয়স ছিল ১৮ বছর বা তার বেশি।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com