আটলান্টিক সিটি, ১০ অক্টোবর : যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে গত বৃহস্পতিবার রাতে শেখ হাসিনার ৮০তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুর রফিক। অনুষ্ঠান পরিচালনা করেন মনিরুজ্জামান মনির। দোয়া পরিচালনা করেন নুর মোহাম্মদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন আবু নছর, বেলাল হোসেন, আব্দুর রহিম, বেলাল উদ্দিন, রাখাল দাস, ঝুলন পাল, সিরাজুল হক, রওশন উদ্দিন, নুর মোহাম্মদ, শাহানা ফেরদৌসী ও আহসানুল ইসলাম খান প্রমুখ।
বক্তারা বলেন, নেত্রীর জন্মদিনে তাঁরা শপথ নিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত তাঁদের সংগ্রাম অব্যাহত রাখবেন। এ সময় দলের নেতাকর্মীরা শেখ হাসিনার দীর্ঘ জীবন কামনা করেন। পরে জন্মদিন উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।