রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি, আটক আয়াশসহ ৩ জন

আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৪:০৯:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৪:১১:৩২ পূর্বাহ্ন

ঢাকা, ১০ অক্টোবর : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে চুনকালি মাখানোর ঘটনায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াশসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে থেকে তাঁদের আটক করা হয়।
আটক তিনজনের মধ্যে একজন নারী রয়েছেন। তবে তাঁর নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আয়াশ রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com