হ্যামট্রাম্যাক, ১২ অক্টোবর : মিশিগানে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটিকে সঙ্গে নিয়ে আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডেমোক্রেটিক পার্টির জোটভুক্ত সংগঠনগুলোর নির্বাচনী সমাবেশ। বাংলাদেশি-আমেরিকান ডেমোক্র্যাটিক ককাস-বিএডিসি এই নির্বাচনী সমাবেশের আয়োজন করেছে। হ্যামট্রাম্যাক সিটির গেট অব কলম্বাসে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশ সফল করতে রোববার দুপুরে হ্যামট্রাম্যাকে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিএডিসির প্রেসিডেন্ট সাদেক রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সংগঠনটির সেক্রেটারি মাশকুর কাওসার- এর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মিশিগান ডেমোক্রেটিক পার্টির সেকেন্ড ভাইস চেয়ারম্যান ড. নাজ হাসান, বিএডিসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহিত মাহমুদ ও বিএডিসির প্রধান উপদেষ্টা মঞ্জুর শাফি চৌধুরী এলিমসহ সংগঠনের নেতারা।

নির্বাচনী সমাবেশে বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক সদস্য অংশ নেবেন। পাশাপাশি অন্যান্য কমিউনিটির ২৫টি ক্লাব ও ককাসের নেতৃবৃন্দও এতে যোগ দেবেন।
সমাবেশে মিশিগান স্টেট গভর্নর পদপ্রার্থী জোসলেন বেনসন, ইউএস সিনেট প্রার্থী আবদুল এল সাইয়েদ, স্টেট অ্যাটর্নি জেনারেল প্রার্থী এলি সেভেট ও ইউএস কংগ্রেসের প্রার্থী ক্রিস্টিনা হেইনসসহ ডেমোক্রেটিক পার্টির বিভিন্ন ডিস্ট্রিক্টের গুরুত্বপূর্ণ পদের প্রার্থীরা বক্তব্য দেবেন।