মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার

আপলোড সময় : ১২-১০-২০২৬ ১০:১০:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৬ ১০:১০:৩৯ পূর্বাহ্ন
ডেট্রয়েট, ১২ অক্টোবর : মিশিগানে এক সপ্তাহের ব্যবধানে প্রতি গ্যালন সাধারণ পেট্রোলের গড় দাম ১৯ সেন্ট বেড়ে ৪.৬৬ ডলারে দাঁড়িয়েছে। সোমবার এ তথ্য জানিয়েছে অটোমোবাইল ও ভ্রমণসেবা প্রতিষ্ঠান এএএ (AAA-The Auto Group)।
এএএ-এর তথ্য অনুযায়ী, বর্তমানে পেট্রোলের দাম এক মাস আগের তুলনায় ৩৫ সেন্ট এবং গত বছরের একই সময়ের তুলনায় ১.৭৩ ডলার বেশি।
এএএ-এর মুখপাত্র অ্যাড্রিয়েন উডল্যান্ড বলেন, মিশিগানজুড়ে গাড়িচালকরা জ্বালানির দামে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করছেন। মাত্র এক সপ্তাহে গড় দাম ১৯ সেন্ট বেড়েছে। বিশ্ববাজারে তেলের দামের ওঠানামার সঙ্গে জ্বালানির দামের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, জ্বালানির দাম পর্যবেক্ষণকারী সংস্থা গ্যাসবাডি (GasBuddy) জানিয়েছে, মিশিগানে প্রতি গ্যালন পেট্রোলের গড় দাম ৪.৬৬ ডলার, যা গত সপ্তাহের তুলনায় ২২.৩ সেন্ট বেশি। সংস্থাটির জরিপ অনুযায়ী, ডেট্রয়েটে প্রতি গ্যালন পেট্রোলের দাম প্রায় ৪.৬০ ডলার, যা এক সপ্তাহে ১৩.৩ সেন্ট বেড়েছে। এ জরিপে ডেট্রয়েট এলাকার ১ হাজার ৭৩৪টি পেট্রোল স্টেশনের তথ্য বিবেচনা করা হয়েছে।
তবে জাতীয় পর্যায়ে পেট্রোলের গড় দামে সামান্য হ্রাস দেখা গেছে। গ্যাসবাডির তথ্য অনুযায়ী, সোমবার যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন সাধারণ পেট্রোলের গড় দাম ছিল ৪.২৯ ডলার, যা আগের সপ্তাহের তুলনায় এক সেন্ট কম।

দাম বাড়ার কারণ
মিশিগান অঙ্গরাজ্যে গ্যাসের দাম বেড়ে যাওয়ায় গাড়ির জ্বালানি ট্যাঙ্ক পূর্ণ করতে চালকদের গুনতে হচ্ছে বাড়তি অর্থ। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) জানিয়েছে, ১৫ গ্যালন ধারণক্ষমতার একটি ট্যাঙ্ক পূর্ণ করতে গড়ে প্রায় ৭০ ডলার খরচ হচ্ছে। গত বছরের আগস্টে সর্বোচ্চ দামের সময়ের তুলনায় এই ব্যয় প্রায় ১৯ ডলার বেশি।
এএএ দেশজুড়ে পেট্রোলের চাহিদা বৃদ্ধিকে দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে। সংস্থাটি এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) তথ্য উদ্ধৃত করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে পেট্রোলের দৈনিক চাহিদা ৮৬ লাখ ৮০ হাজার ব্যারেল থেকে বেড়ে ৮৭ লাখ ৬০ হাজার ব্যারেলে দাঁড়িয়েছে।
এদিকে, দেশে পেট্রোলের মোট সরবরাহ ২০ কোটি ৪৪ লাখ ব্যারেল থেকে সামান্য বেড়ে ২০ কোটি ৪৭ লাখ ব্যারেলে পৌঁছেছে। তবে যুক্তরাষ্ট্রে পেট্রোলের দৈনিক উৎপাদন ৯৪ লাখ ৬০ হাজার ব্যারেল থেকে কমে ৯৩ লাখ ৪০ হাজার ব্যারেলে নেমেছে বলে ইআইএ জানিয়েছে।
এএএর তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে মেট্রো ডেট্রয়েট এলাকায় গ্যাসের গড় দাম প্রায় ১০ সেন্ট বেড়ে প্রতি গ্যালন ৪.৬০ ডলারে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এ অঞ্চলে প্রতি গ্যালন গ্যাসের দাম প্রায় ১.৬৬ ডলার বেশি।
মিশিগানে গ্যাসের গড় দাম সবচেয়ে বেশি সাগিনায়—প্রতি গ্যালন ৪.৭৪ ডলার। গ্র্যান্ড র‍্যাপিডস ও ল্যান্সিংয়ে দাম গ্যালনপ্রতি ৪.৭৩ ডলার।
অন্যদিকে, রাজ্যের তুলনামূলক কম দামের এলাকাগুলোর মধ্যে রয়েছে মার্কেটি, যেখানে প্রতি গ্যালন গ্যাসের দাম ৪.৩৪ ডলার। মেট্রো ডেট্রয়েটে গড় দাম ৪.৬০ ডলার এবং অ্যান আরবারে ৪.৬৭ ডলার।
Source & Photo: http://detroitnews.com

 














 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com