ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক 

আপলোড সময় : ১২-১০-২০২৬ ০১:১৫:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৬ ০১:১৫:৪৫ অপরাহ্ন
ডেট্রয়েট, ১২ অক্টোবর : পূর্ব ডেট্রয়েটে গত সপ্তাহে গুলিবর্ষণের ঘটনায় ১৮ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
পুলিশ কর্মকর্তারা সোমবার জানিয়েছেন, আটক দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও অভিযোগ গঠনের জন্য ওয়েইন কাউন্টি প্রসিকিউটরের কার্যালয়ে আবেদন করার পরিকল্পনা রয়েছে।
কর্তৃপক্ষের তথ্যমতে, গত শুক্রবার চেশায়ার স্ট্রিট ও মরস রোড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ‘শটস্পটার’ (ShotSpotter) নামের গুলির শব্দ শনাক্তকারী ব্যবস্থার মাধ্যমে খবর পেয়ে ভোর সাড়ে ৩টার দিকে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।
পুলিশ জানায়, ঘটনাস্থলে গিয়ে তারা ১৮ বছর বয়সী এক তরুণকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। পরে গুলির আঘাতে তার মৃত্যু হয়।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com