সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি

আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৩:০৬:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৩:০৬:৩৯ পূর্বাহ্ন
ডেট্রয়েটে অবস্থিত ‘ইউনিভার্সিটি অফ ডেট্রয়েট-মার্সি’-র ক্লক টাওয়ার

ডেট্রয়েট, ১৪ অক্টোবর : ক্যাম্পাসে সন্দেহজনক প্যাকেট বা বস্তু পাওয়ার পর গতকাল মঙ্গলবার ইউনিভার্সিটি অব ডেট্রয়েট মার্সির দুটি আবাসিক ভবন খালি করা হয়। একই সঙ্গে দিনের বাকি সময়ের সব ক্লাস বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সতর্কবার্তা অনুযায়ী, ক্যাম্পাসের দক্ষিণ প্রান্তে অবস্থিত ‘নর্থ কোয়াড’ ও ‘হোল্ডেন হল’ খালি করা হয়েছিল। তবে অন্যান্য আবাসিক হলের শিক্ষার্থীদের নিজ নিজ কক্ষে থাকার অনুমতি দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র জানান, বিকেল সাড়ে ৫টার দিকে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রথমবারের মতো পরিস্থিতি সম্পর্কে সতর্ক করা হয়। রাত সাড়ে ৮টার মধ্যে ডেট্রয়েট পুলিশ বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের জননিরাপত্তা বিভাগ তদন্ত শেষ করে। পরে জানানো হয়, শিক্ষার্থীদের আবাসিক হলে ফিরে যেতে আর কোনো বাধা নেই।
ডেট্রয়েটের উত্তর-পশ্চিমাঞ্চলে লিভারনয়েস ও ম্যাকনিকোলস এলাকার কাছে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির বাকি দিনের সব ক্লাস বাতিল করা হলেও ১৪ অক্টোবর থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব ক্লাস ও কার্যক্রম পুনরায় শুরু হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়টিতে ছয়টি আবাসিক হল রয়েছে, যেখানে প্রায় ৮০০ শিক্ষার্থী বসবাস করেন। বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জানান, ‘রেভ (RAVE) ইমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম’-এর মাধ্যমে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিস্থিতির সর্বশেষ তথ্য জানানো হয়েছিল।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com