চুনারুঘাট (হবিগঞ্জ), ১৫ অক্টোবর: শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে হবিগঞ্জ জেলায় অতিরিক্ত ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৫ বিজিবি)। সীমান্তবর্তী পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারে তিন স্তরবিশিষ্ট নিরাপত্তাব্যবস্থা কার্যকর করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ১০৩ কিলোমিটার সীমান্ত এলাকায় এ নিরাপত্তাব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে। সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত ৬৩টি পূজামণ্ডপ এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত আরও একটি পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
নিরাপত্তার অংশ হিসেবে দিন-রাত টহল, নিবিড় নজরদারি, বিশেষ মোবাইল টিম মোতায়েন এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৎপরতা জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধেও সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান, বিজিওএম চুনারুঘাটের আমু চা-বাগান পূজামণ্ডপ এবং মাধবপুরের ঘিলাতলী জগন্নাথ দেবের আখড়া পূজামণ্ডপ পরিদর্শন করে নিরাপত্তা প্রস্তুতি ও কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনায় পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করা সম্ভব। শারদীয় দুর্গাপূজা বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য প্রতীক। এ উৎসব যেন সর্বত্র শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপিত হয়, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
৫৫ বিজিবি পূজা উদযাপন কমিটি ও সাধারণ মানুষকে যেকোনো সন্দেহজনক ব্যক্তি, কার্যকলাপ কিংবা গুজব সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে এ ধরনের কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।