মক্কা, ১৬ অক্টোবর: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। গত বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সৌদিভিত্তিক সংবাদমাধ্যম এজেল নিউজ এ খবর প্রকাশ করেছে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আব্দুল বশির ও সিথি আক্তার।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পবিত্র নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার ঘটনায় নিরাপত্তা কর্তৃপক্ষ তাঁদের গ্রেপ্তার করে। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়।
পরে মামলাটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হলে আদালত অপরাধের গুরুত্ব এবং স্থানটির পবিত্রতা বিবেচনায় নিয়ে তাঁদের দোষী সাব্যস্ত করেন। আদালত তাযির আইনের আওতায় তাঁদের মৃত্যুদণ্ড দেন। উচ্চতর কর্তৃপক্ষ রায়টি বহাল রাখার পর রাজকীয় আদেশে দণ্ড কার্যকর করা হয়।
বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন প্রয়োগে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের কঠোর আইনি পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়।