চ্যানেল আইয়ের জন্মদিনে বিএএসজেকে সম্মাননা

আপলোড সময় : ১৮-১০-২০২৬ ০৪:১৪:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৬ ০৪:১৪:২৮ অপরাহ্ন
নিউইয়র্ক, ১৭ অক্টোবর: বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইয়ের জন্মদিনের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সিকে (বিএএসজে) সম্মাননা স্মারক প্রদান করেছে চ্যানেল আই।
শনিবার রাতে আয়োজিত অনুষ্ঠানে বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুলের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিশিষ্ট সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। এ সময় তাঁকে উত্তরীয় পরিয়ে দেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (প্রেস) এবং বিশিষ্ট সাংবাদিক, লেখক ও বিশ্লেষক গোলাম মোর্তোজা।

অনুষ্ঠানে বিএএসজের ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, সংগঠনের কর্মকর্তা গিয়াসউদ্দীন পাঠান, সাংবাদিক আবু নসর এবং আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরী উপস্থিত ছিলেন।
সম্মাননা স্মারক প্রদান করায় বিএএসজের কর্মকর্তারা চ্যানেল আই কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তাঁরা চ্যানেল আইয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। চ্যানেল আইয়ের পক্ষ থেকে বিএএসজেকে এ সম্মাননা প্রদানকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক সাড়া পড়েছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com