টেক্সাস টাউনশিপ, ১৮ অক্টোবর : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের কালামাজু কাউন্টিতে সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও তিন কিশোর।
কালামাজু কাউন্টি শেরিফ অফিসের তথ্য অনুযায়ী, রবিবার ভোর ৩টা ২০ মিনিটের দিকে কালামাজুর কাছে টেক্সাস টাউনশিপে এ দুর্ঘটনা ঘটে। ম্যাটাওয়ান হাই স্কুলের পাঁচ শিক্ষার্থীকে বহনকারী একটি গাড়ি ওয়েস্ট আর অ্যাভিনিউ ধরে পশ্চিম দিকে যাওয়ার সময় সাউথ সেকেন্ড স্ট্রিটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে একটি গাছে ধাক্কা খায়।
ডব্লিউএমএমটি-টিভি (WMMT-TV) নিউজ চ্যানেল ৩-এর প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থলেই ১৫ ও ১৬ বছর বয়সী দুই কিশোরকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে, ১৫ ও ১৭ বছর বয়সী দুই কিশোর গুরুতর আহত হলেও তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।
দুর্ঘটনায় নিহত ও আহত পাঁচজনই ম্যাটাওয়ান হাই স্কুলের শিক্ষার্থী। উড-টিভি (WOOD-TV)-তে প্রকাশিত এক বিবৃতিতে ম্যাটাওয়ান স্কুল ডিস্ট্রিক্টের সুপারিনটেনডেন্ট র্যান্ডি ফ্লিনর বলেন, “অত্যন্ত গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আজ সকালে ম্যাটাওয়ান হাই স্কুলের পাঁচ শিক্ষার্থী একটি দুর্ঘটনার শিকার হয়েছে। ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, এ ঘটনায় প্রাণহানি ঘটেছে।”
তিনি আরও জানান, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও স্কুলের কর্মীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
ডব্লিউএক্সওয়াইজেড-টিভি (WXYZ-TV, চ্যানেল ৭)-এর প্রতিবেদন অনুযায়ী, কালামাজু কাউন্টি শেরিফ অফিস এক বিবৃতিতে নিহত শিক্ষার্থীদের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। বিবৃতিতে আহত শিক্ষার্থী, তাদের স্বজন এবং ম্যাটাওয়ান হাই স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের পাশে থাকার কথাও উল্লেখ করা হয়।
দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে কর্তৃপক্ষ। তবে রবিবার সন্ধ্যায় এ বিষয়ে মন্তব্যের জন্য কালামাজু কাউন্টি শেরিফ অফিসের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
Source & Photo: http://detroitnews.com