মার্কিন কংগ্রেসে বাংলাদেশি সাহী চৌধুরীকে বিশেষ সম্মাননা

আপলোড সময় : ২২-১০-২০২৬ ১২:৩৮:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৬ ১২:৩৮:৪০ পূর্বাহ্ন
বাফেলো, ২২ অক্টোবর: মার্কিন কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি ও সম্মাননা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সাহী চৌধুরী। নিউইয়র্কের কংগ্রেস সদস্য টিমোথি এম. কেনেডি মার্কিন প্রতিনিধি পরিষদের কংগ্রেশনাল রেকর্ডে তাঁর অবদান তুলে ধরে এ স্বীকৃতি প্রদান করেন।
কংগ্রেস সদস্য কেনেডি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, সাহী চৌধুরী দীর্ঘদিন ধরে বাফেলো ও ওয়েস্টার্ন নিউইয়র্ক অঞ্চলে জনসেবা, স্থানীয় ব্যবসা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের উন্নয়নে অবদান রেখে আসছেন। ২০২৩ সালে তিনি বাফেলো বিজনেস ফার্স্ট প্রকাশিত মর্যাদাপূর্ণ ‘৩০ আন্ডার ৩০’ তালিকায় স্থান পান। এ ছাড়া, কাজের স্বীকৃতি হিসেবে তিনি অঙ্গরাজ্য, নগর কর্তৃপক্ষ ও বিভিন্ন সংগঠনের কাছ থেকেও পুরস্কার পেয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনেও তিনি ওয়েস্টার্ন নিউইয়র্কের প্রতিনিধিত্ব করেছেন।
সাহী চৌধুরী বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাফেলোতে বসবাস করছেন। তাঁর পৈতৃক বাড়ি বাংলাদেশের সিলেট শহরে।
মার্কিন কংগ্রেসের মতো গুরুত্বপূর্ণ আইনসভায় এমন স্বীকৃতি পাওয়ায় সাহী চৌধুরীকে অনেকে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশি কমিউনিটির সদস্যদের মতে, তাঁর এই অর্জন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com