ডেট্রয়েট, ২৩ অক্টোবর: যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশি-আমেরিকান ইয়ুথ সকার লিগ (BYSL) আয়োজিত ২০২৬ সালের সকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ডেট্রয়েট স্টারস সকার দল। টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য, কঠোর পরিশ্রম ও দলগত প্রচেষ্টার মাধ্যমে শিরোপা জয় করে দলটি।
চ্যাম্পিয়নশিপ উদযাপন উপলক্ষে খেলোয়াড়, সমর্থক, স্পনসর ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডেট্রয়েট স্টারস দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়নশিপ ট্রফি তুলে দেওয়া হয়।
বাংলাদেশি-আমেরিকান কমিউনিটিতে খেলাধুলার প্রসার ও উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ সহিদ-নেছা হোম কেয়ার-এর সিইও ও ওয়ারেন সিটির ক্রাইম কমিশনার সুমন কবীরকে ডেট্রয়েট স্টারস দলের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সহিদ-নেছা হোম কেয়ার টুর্নামেন্টটির প্ল্যাটিনাম স্পনসর হিসেবে সহযোগিতা করে।
সম্মাননা গ্রহণের পর সুমন কবীর ডেট্রয়েট স্টারস-এর খেলোয়াড়দের অভিনন্দন জানান। একই সঙ্গে সফলভাবে টুর্নামেন্ট আয়োজনের জন্য BYSL কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। বাংলাদেশি-আমেরিকান তরুণদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে তিনি ভবিষ্যতেও কমিউনিটির ক্রীড়াঙ্গনের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ ছাড়া, বাংলাদেশি-আমেরিকান কমিউনিটিতে খেলাধুলার বিকাশে অবদানের স্বীকৃতিস্বরূপ আজাদ স্পোর্টস একাডেমি ও এনপিজি রিয়েল এস্টেট-এর কর্ণধার মাসুম আহমেদকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিসমিল্লাহ কাবাব এন কারি ক্যাফে-এর স্বত্বাধিকারী এবং ডেট্রয়েট স্টারস দলের ম্যানেজার হাফিজ আফজাল চৌধুরী ও সুহেল আহমেদ অতিথিদের উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তার জন্য ধন্যবাদ জানানো হয়। তাঁদের আয়োজনে সন্ধ্যাটি উপস্থিত সবার জন্য স্মরণীয় হয়ে ওঠে।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে মিশিগানের বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় শিল্পী শুভন সংগীত পরিবেশন করেন। তাঁর মনোমুগ্ধকর পরিবেশনা চ্যাম্পিয়নশিপ উদযাপনে ভিন্ন মাত্রা যোগ করে এবং অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে টুর্নামেন্টের স্পনসর, অতিথি, সমর্থক ও সংশ্লিষ্ট সবার অবদানের প্রশংসা করা হয়। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের ক্রীড়া আয়োজন বাংলাদেশি-আমেরিকান তরুণদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে কমিউনিটির তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার প্রত্যয়ও ব্যক্ত করেন তাঁরা। ডেট্রয়েট স্টারস-এর এই শিরোপা জয় বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির জন্য আনন্দ ও গর্বের উপলক্ষ হয়ে উঠেছে।