লন্ডন, ২৩ অক্টোবর : যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি ও সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল হাসেম আর নেই। গত ২২ অক্টোবর রাত ১২টা ১০ মিনিটে লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
অধ্যাপক আবুল হাসেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি আলহাজ জালাল উদ্দীন ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। এক শোকবার্তায় তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁকে জান্নাতবাসী করেন, সে জন্য দেশে-বিদেশে সবার কাছে দোয়া কামনা করেন।
এদিকে অধ্যাপক আবুল হাসেমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগ ওয়েলস শাখার সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, সাধারণ সম্পাদক আব্দুল মালিকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এক শোকবার্তায় তাঁরা মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
মরহুমের জানাজার সময়সূচি পরে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।