লন্ডনে ড. হাসনাত এম হোসেনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

আপলোড সময় : ২৩-১০-২০২৬ ০২:২৬:০৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-১০-২০২৬ ০২:২৬:০৮ পূর্বাহ্ন
লন্ডন, ২৩ অক্টোবর : বিশিষ্ট শিক্ষাবিদ, কমিউনিটি নেতা ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের পেট্রন ড. হাসনাত এম হোসেন এমবিইর রোগমুক্তি কামনায় সংগঠনটির উদ্যোগে ভার্চ্যুয়ালি এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২১ অক্টোবর রাত ১০টায় জুমের মাধ্যমে আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সভাপতি মোহাম্মদ মকিস মনসুর। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফ মিয়া। দোয়া পরিচালনা করেন মুফতি সৈয়দ মাহমুদ আলী ও পীরজাদা আলহাজ কে এম আবু তাহের চৌধুরী।
উল্লেখ্য, আগামী সপ্তাহে ড. হাসনাত এম হোসেন এমবিইর একটি অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। অস্ত্রোপচার সফল হওয়া এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিলে সবার কাছে দোয়া চাওয়া হয়।
এ ছাড়া, সংগঠনের অন্যতম সক্রিয় সংগঠক মশাহিদুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়ছরের স্ত্রীর রোগমুক্তি কামনায়ও বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিলে অংশ নেন সংগঠনের অপর পেট্রন আলহাজ্ব কে এম আবু তাহের চৌধুরী, ৭১ এর বীর মুক্তিযোদ্ধা সিনিয়র উপদেষ্টা সৈয়দ আব্দুল ক্বাইউম কয়ছর, উপদেষ্টা ফয়জুর রহমান চৌধুরী, উপদেষ্টা ড.আজমল চৌধুরী, সংগঠনের সাউথ ইস্ট রিজিওনাল প্রেসিডেন্ট  হারুনুর রশীদ, সংগঠনের কেন্দ্রীয় ট্রেজারার মিসেস হেলেন ইসলাম, মিসেস সাঈদা হাসনাত, রুকসানা রাজা, নুরজাহান শিল্পী, মোস্তফা কামাল বাবলু, হাবিবুর রহমান রানা, ফুলজার আহমেদ, জাহাঙ্গীর কবির বাবলু, রুহুল আমিন রুহেল, শেখ নুরুল ইসলাম, আলহাজ্ব আসিক মিয়া, শাহজানুর রাজা, রাকিব রুহেল, জয়নাল ইসলাম, সৈয়দ সাফিউল ইসলাম, মনোহর আলী,আব্দুল মুকিত, আহমেদ সাদিক, আব্দুর রুউফ তালুকদার, শাহ চেরাগ আলী, সৈয়দ কাহের, গিয়াস উদ্দিন, মশাহিদুর রহমান, বদরুল হক মনসুর, ফয়সল রহমান, তৌছির আলী, ও মিজানুর রহমান, সহ অন্যান্য রিজিওন ও শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
ড. হাসনাত এম হোসেন এমবিইসহ সকল অসুস্থ রোগীর সুস্থতা কামনায় নিজ নিজ এলাকার মসজিদে দোয়ার আয়োজন করার আহ্বান জানান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ মকিস মনসুর।
তিনি প্রবাসে সিলেটবাসীর উন্নয়ন, পারস্পরিক ঐক্য ও সম্প্রীতি সুদৃঢ় করা এবং প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ের প্রচারাভিযানে সংগঠনকে আরও এগিয়ে নিতে সবার অব্যাহত সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে জুম মিটিংয়ে অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com