নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত

আপলোড সময় : ২৩-১০-২০২৬ ০২:২৮:০৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-১০-২০২৬ ০২:২৮:০৮ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি, ২৩ অক্টোবর : যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যে উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়েছে শারদীয় দুর্গাপূজা। পূজা-অর্চনা, অঞ্জলি, আরতি ও নানা সাংস্কৃতিক আয়োজনে মেতে ওঠেন প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা। ধর্মীয় আচার আর আনন্দ-উৎসবে এক মিলনমেলায় পরিণত হয় উৎসব প্রাঙ্গণ। 
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী দুর্গা অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জয়ের প্রতীক। দেবীর আরাধনার মধ্য দিয়ে ভক্তরা প্রার্থনা করেন শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের।
দুর্গোৎসবের প্রতিটি দিন  পূজা-অর্চনা, অঞ্জলি  দিয়ে শুরু হয় ধর্মীয় আনুষ্ঠানিকতা। দিনভর নানা আয়োজনে অংশ নেন সব বয়সী ভক্ত।
দুর্গাপূজার কয়েকটি দিন ধূপ-ধুনো, ঢাক-ঢোল, করতাল আর উলুধ্বনিতে মুখরিত ছিল উৎসব প্রাঙ্গণ। সকাল থেকে রাত পর্যন্ত চলে উৎসবের নানা আয়োজন।
ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি ছিল সাংস্কৃতিক পরিবেশনা। শিল্পীদের গান, নাচসহ নানা পরিবেশনা উপভোগ করেন উপস্থিত দর্শনার্থীরা।
দুর্গাপূজায় বর্ণিল পোশাক আর উৎসবের সাজে মেতে ওঠে নারী-পুরুষ, শিশু থেকে প্রবীণ সবাই। পরিবার-পরিজন ও পরিচিতজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন প্রবাসীরা। প্রবাসের ব্যস্ত জীবনে এমন আয়োজন যেন সবাইকে এক সুতোয় বেঁধে রাখে।
প্রবাসের মাটিতে দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরারও এক অনন্য উপলক্ষ। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে নিজেদের শেকড় ও সাংস্কৃতিক পরিচয় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এ আয়োজন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com