ওয়েইন, ২৩ অক্টোবর : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়েইনে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ট্রাকচালকসহ দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে মিশিগান অ্যাভিনিউয়ের দক্ষিণে মেরিম্যান রোডের রেললাইনে ট্রেনের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে জরুরি সেবাকর্মীরা আহত ট্রাকচালককে হাসপাতালে নিয়ে যান। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, ট্রেনে থাকা আরও একজন সামান্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি তদন্তাধীন। প্রাথমিক তদন্তে অ্যালকোহল বা মাদকের সংশ্লিষ্টতার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
দুর্ঘটনা সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে ওয়েইন পুলিশের সার্জেন্ট আর্নডটের সঙ্গে (৭৩৪) ৭২১-১৪১৪ নম্বরে (এক্সটেনশন ২) যোগাযোগ করতে অথবা Jarndt@cityofwayne.com ঠিকানায় ইমেইল করতে অনুরোধ করা হয়েছে।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অ্যামট্র্যাকের একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে ‘প্রায়োরিটি ওয়েস্ট’ কোম্পানির একটি আবর্জনাবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এ বিষয়ে মন্তব্য জানতে বৃহস্পতিবার অ্যামট্র্যাক ও প্রায়োরিটি ওয়েস্টের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
চলতি সপ্তাহে মিশিগানে ট্রেনের সঙ্গে জড়িত এটি দ্বিতীয় দুর্ঘটনা। এর আগে বুধবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে অ্যান আরবারের কাছে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি যানবাহনের সংঘর্ষ হয়।
Source & Photo: http://detroitnews.com