মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১

আপলোড সময় : ২৩-১০-২০২৬ ০৩:০২:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-১০-২০২৬ ০৩:০২:৪৫ পূর্বাহ্ন
মাউন্ট ক্লেমেন্স, ২৩ অক্টোবর: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের মাউন্ট ক্লেমেন্সে একটি শিল্প ভবনে বিস্ফোরণের ঘটনায় ম্যাকম্ব টাউনশিপের ৪৯ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টা ৩৭ মিনিটের দিকে মাউন্ট ক্লেমেন্সের ক্যাশ অ্যাভিনিউ ও হাবার্ড স্ট্রিটের মধ্যবর্তী মেরি স্ট্রিটে অবস্থিত একটি শিল্প ভবনে এ বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ম্যাকম্ব কাউন্টি শেরিফের কার্যালয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং সেখানে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
শেরিফের কার্যালয় জানিয়েছে, বিস্ফোরণের ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তবে ২২ অক্টোবর পর্যন্ত বিস্ফোরণের কারণ সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। বিস্ফোরণের সময় নিহত ব্যক্তি ভবনটির ঠিক কোথায় অবস্থান করছিলেন, সে বিষয়েও বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ম্যাকম্ব কাউন্টি শেরিফের কার্যালয় নিহত ব্যক্তির পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com